পরকীয়ায় জড়ানো পুরুষের লক্ষণ
ডেস্ক রিপোর্ট
543
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২২ | ০৪:০৯:৫৮ এএম
ফাইল-ফটো
সম্পর্কে থাকাকালীন একাধিক ভুল করে থাকি আমরা সবাই। তবে আপনার স্বামী কি আপনার আড়ালে পরকীয়া সম্পর্ক চালিয়ে যাচ্ছেন? বুঝবেন কীভাবে? এই পাঁচ অজুহাত তখন দেবেন তিনি। চলুন তবে জেনে নেয়া যাক সে সম্পর্কে-
- কাজের অজুহাতঃ কাজের চাপের থেকে সহজ কোনো অজুহাত আর হয় না। বেশিরভাগ দিনই অফিস থেকে সাধারণ সময়ে বাড়ি ফিরছেন না। ফিরতে ফিরতে প্রায় প্রতিদিনই অনেক রাত হয়ে যাচ্ছে। সাধারণত এসব অজুহাতের পেছনে অধিকাংশই সময়ই পরকীয় থাকে। তবে সবাই যে পরকীয়া করেন, এমনটিও নয়। কারো কারো সত্যিকার অর্থেই ব্যস্ততা থাকতে পারে।
- প্রায়ই বাইরে সময় কাটানঃ আপনার স্বামী যদি এর মধ্য়ে অন্য কোনো নারীর প্রতি দুর্বল হয়ে পড়েন, তাহলে এই অভ্যাসটাও তার মধ্য়ে দেখবেন আপনি। তিনি কি অফিস থেকে ফিরেই বাইরে সময় কাটাতে চান? যদি তাই হয়, তাহলে এবার আপনাকেও একটু সতর্ক হতে হবে। কারণ, তিনি যদি অন্য নারীর সঙ্গে জড়িয়ে পড়েন, তাহলেই কিন্তু বাইরে বেশি সময় কাটানোর প্রবণতা দেখা যাবে। একটু চোখে চোখে রাখুন।
- ব্যায়াম করার প্রতি আগ্রহীঃ অনেক পুরুষই ব্যায়াম করে নিজের শরীর ফিট রাখতে চেষ্টা করেন। আর এতে কোনও ভুল নেই। প্রতিদিনই ব্যায়াম করে নিজের শরীর ফিট রাখা একটি ভালো অভ্যাস। কিন্তু আপনার স্বামীর মধ্যে এই অভ্যাসটা কি বরাবরই ছিল? নাকি নতুন করে এই অভ্যাসটা দেখছেন আপনি? যদি হঠাৎ বাড়ে তাহলে একবার তার দিকে নজর রাখতেই পারেন আপনি।
- হঠাৎ করেই অশান্তিঃ কথা নেই বার্তা নেই, ছোট বিষয়েও রেগে যাচ্ছেন আপনার স্বামী। আপনি এর কারণও বুঝতে পারছেন না। প্রশ্ন করলে আরও রেগে যাচ্ছেন। যদি পরিস্থিতি সত্যিকারেরই এরকম হয়, তাহলে একটু সতর্ক হন। তিনি অশান্তি করলে, আপনি চুপ করে থাকুন। পরে এর উত্তর দেওয়ার চেষ্টা করুন
- অফিসের কাজে বাইরেঃ অফিসের কাজে বাইরে যেতে হতেই পারে। কিন্তু তাই বলে যে, সব সময়ই বাইরে থাকবেন, এরকম তো কথা নয়। অফিসের কাজে বাইরে যেতে পারেন তিনি। কিন্তু তা যদি খুবই ঘন ঘন হয়ে যায়। তখন একটু সতর্ক থাকতে হবে আপনাকে। খেয়াল রাখুন তার প্রতিটি পদক্ষেপে। প্রয়োজনে খোজ নিন, কেন তিনি বাইরে যাচ্ছেন? সত্যিই কি অফিসের কাজে বা বিজনেস ট্রিপে, নাকি অন্য কোনও কারণ?
আরও পড়ুন:
অন্যান্য সম্পর্কিত আরও
ভোলার তজুমদ্দিনে বিধিবহির্ভূত নিয়োগ নিয়ে মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট জালিয়াতি ও অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি
০২ আগস্ট ২০২৬
ভোলার তজুমদ্দিনে বিধিবহির্ভূত নিয়োগ নিয়ে মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট জালিয়াতি ও অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি
০২ আগস্ট ২০২৬
ভোলার লালমোহনের লড লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চর অন্নদা প্রসাদ গ্রামের জমি মালিকের মৃত্যুর পর পুত্রদের বিরুদ্ধে মামলার দায়েরের অভিযোগ
২৭ জুলাই ২০২৬
ভোলার ডিবি পুলিশের অভিযানে ৪২৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক -১
১০ জুলাই ২০২৬
ভোলায় প্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ
০৮ এপ্রিল ২০২৬
ভোলায় হাসপাতালের ভিতরেই রোগীকে ধর্ষণ, যুবক আটক
০৮ এপ্রিল ২০২৬
