ভোলায় আজ সফরে আসছেন স্পিকার
ডেস্ক রিপোর্ট
159
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬ | ০৩:০৪:৩৭ পিএম
ভোলায় আজ সফরে আসছেন স্পিকার
লাল সূর্য ডেস্ক : জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) তিন দিনের সরকারি সফরে ভোলায় আসছেন। স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম ভোলা সফর, যা স্থানীয়ভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টায় তিনি ঢাকা থেকে সড়কপথে পদ্মা সেতু হয়ে বরিশাল হয়ে ভোলার উদ্দেশে যাত্রা করেন। বিকেল ৩টার দিকে ভোলা সার্কিট হাউসে পৌঁছানোর কথা রয়েছে তার।
পরে বিকেল ৫টায় স্পিকার তার নির্বাচনি এলাকা ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের লালমোহন উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন।
সফরের দ্বিতীয় দিন শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৯টায় লালমোহন উপজেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। একই দিন বিকেল ৩টায় তজুমদ্দিন উপজেলার কর্মকর্তাদের সঙ্গেও পৃথক মতবিনিময় সভা করার কথা রয়েছে।
তৃতীয় দিন শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় ভোলা সার্কিট হাউসে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় শেষে ঢাকার উদ্দেশে রওনা হবেন স্পিকার।
এই সফরে স্থানীয় উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম ও জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আরও পড়ুন:
রাজনীতি সম্পর্কিত আরও
ভোলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে চলছে দ্বিতীয় ধাপে ফ্রি মেডিকেল ক্যাম্প
০৮ নভেম্বর ২০২৬
বিএনপির কাছে সবাই নিরাপদ, অন্যায়কারী দলের ছোট-বড় যেই হউক ছাড় পাবেনা - মনপুরায় নুরুল ইসলাম নয়ন এমপি
০১ নভেম্বর ২০২৬
যুবদল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে বলিষ্ঠ ভূমিকা ছিল- নুরুল ইসলাম নয় এমপি
০১ নভেম্বর ২০২৬
ভোলায় এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে
২৮ অক্টোবর ২০২৬
মতপ্রকাশের স্বাধীনতা বজায় রেখেই ফেক নিউজ নিয়ন্ত্রণ করতে হবে: ভোলায় তথ্যমন্ত্রী পার্থ
২২ অক্টোবর ২০২৬
