ভোলা শনিবার
২০ জুন ২০২৬
০২ মে ২০২৬

প্রাথমিক শিক্ষকদের ঈদের আগেই বেতন-বোনাস

ডেস্ক রিপোর্ট
523

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৩ | ১০:০৪:৪৪ পিএম
প্রাথমিক শিক্ষকদের ঈদের আগেই বেতন-বোনাস ফাইল-ফটো

ঈদের আগেই বেতন-বোনাস পাবেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ হাজার শিক্ষক। আগামী দুই/তিনদিনের মধ্যে এ বিষয়ে চিঠি জারি হবে।

সোমবার (১০ এপ্রিল) গণমাধ্যমের সাথে আলাপকালে এ তথ্য জানান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত। 

মহাপরিচালক বলেন, আমাদের কোড সংক্রান্ত ঝামেলা ছিল। তবে এখন ফলপ্রসূ আলোচনা হয়েছে। ঈদের আগেই শিক্ষকরা তাদের বেতন, ঈদ বোনাস ও বৈশাখী ভাতা পাবে। অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। আশা করছি, দুই-তিন দিনের মধ্যেই এ-সংক্রান্ত চিঠি জারি হবে। সেটি পেলেই শিক্ষকরা তাদের বেতন ও ভাতা পেয়ে যাবেন। 

এর আগে গতকাল রোববার দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও অর্থ মন্ত্রণালয় বৈঠকে বসে। সেখানে ঈদের আগে শিক্ষকদের বেতন-ভাতা প্রদান নিয়ে আলোচনা হয়।

জানা গেছে, বিজ্ঞপ্তির প্রায় দেড় বছর পর নিয়োগ পেলেও প্রাথমিক ও প্রাক প্রাথমিকের ৩৭ হাজার শিক্ষকের বেতন আটকে আছে। যোগদান করার আড়াই মাসেও তাদের বেতন ছাড় করতে পারেনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। কোড সংক্রান্ত জটিলতায় শিক্ষকদের বেতন শিট তৈরি করে অর্থ মন্ত্রণালয়ে পাঠাতে পারেনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও গণশিক্ষা মন্ত্রণালয়। বেতন না হওয়ায় ঈদ বোনাস ও বৈশাখী ভাতাও আটকে গেছে শিক্ষকদের।

গত ৩ এপ্রিল অধিদপ্তরের উপপরিচালক (অর্থ) এইচ এম আবুল বাশার সব জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে সাত ধরনের তথ্য চেয়ে চিঠি দিয়েছেন। চিঠিতে প্রতিটি জেলায় সদ্য যোগ দেওয়া শিক্ষক সংখ্যা, গত ঈদুল আজহায় কত সংখ্যক শিক্ষক উৎসব ভাতা পেয়েছেন, শিক্ষা ভাতাপ্রাপ্ত শিক্ষকদের প্রকৃত সংখ্যাসহ সাত ধরনের তথ্য চাওয়া হয়েছে।

এদিকে নতুন করে যোগ দেওয়া শিক্ষকরা বেতন ভাতা না পেয়ে অসহায় দিন যাপন করছেন। চাঁপাইনবাবগঞ্জের আতিয়া শারমিন তমা নামে এক শিক্ষক বলেন, চাকরিতে যোগদানের আড়াই মাস হলেও এখনো বেতন দেওয়া হয়নি। সে কারণে ঈদ বোনাস পাব কি না তাও নিশ্চিত নয়। বেতনের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষা অফিসে কথা বললে তারা দিচ্ছি, দেব করে সময় পার করে দিচ্ছে। চাকরিতে যোগ দিয়েও বেতন না পাওয়ায় পরিবার ও প্রতিবেশীর কাছে প্রতিনিয়ত ছোট হতে হচ্ছে।

বেতন-বোনাস নিয়ে দেশজুড়ে শিক্ষকদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দেওয়ায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও অর্থ মন্ত্রণালয় গতকাল রোববার বৈঠকে বসে। সেখানে ঈদের আগে শিক্ষকদের বেতন ও বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয়।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলা সরকারি মহিলা কলেজের ৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায়
ভোলা সরকারি মহিলা কলেজের ৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায়

১৯ জুন ২০২৬

ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা

০২ মে ২০২৬

ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত :  দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার

০২ মে ২০২৬

চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা
চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা

০২ মে ২০২৬

ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

০২ মে ২০২৬

শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে :  ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান
শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে : ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান

০২ মে ২০২৬

ভোলাদর্পণ