‘অনেক চেষ্টা করেছি, বেশি কিছু বাঁচাইতে পারি নাই’
ডেস্ক রিপোর্ট
472
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৩ | ০৫:০৪:৪৫ এএম
ফাইল-ফটো
রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুনে অনেক মালামাল পুড়ে গেছে। কিছু কিছু জিনিসপত্র বাঁচাতে পারলেও অনেক মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তরা যেসব মালামাল উদ্ধার করতে পেরেছেন সেগুলো সরিয়ে নিয়ে যাচ্ছেন।
মাইশা গার্মেন্টসের ব্যবসায়ী সাইফুল বেপারী বলেন, ‘আমার একটা দোকান ছিল। চাচাতো ভাইদের আরো ৩টা দোকান। মোট চারটা দোকান ছিল। ২ কোটি টাকার ওপরে মালামাল ছিল। দোকানগুলোতে মেয়েদের আন্ডার গার্মেটস, প্রশাধনী, স্পোর্টসের জিনিসপত্র বিক্রি হতো। দোতলায় দোকানটা ছিল। অনেক চেষ্টা করছি ভাই। মাত্র অল্প মালামাল বের করতে পারছি ভাই।’
এ মালামালগুলো কোথায় নিয়ে যাবেন জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘মাল বাসায় লইয়া যামু গা। আর কী করমু ভাই। লালবাগ বাসা আছে।’ তিনি আরো বলেন, রাত ৩টা পর্যন্ত গতকাল দোকানে ছিলাম। এরপর এখানে ফুটওভার ব্রিজ ভাঙ্গবো বলে আমাদের চলে যেতে বলে। সেহরি খাইতে বাসার দিকে যাই। ৬টার দিকে আগুন লাগছে শুনে চলে আসছি। অনেক চেষ্টা করছি ভাই, বেশি কিছু বাঁচাইতে পারি নাই।’
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন, শ্রেষ্ঠ সমবায়ী প্রতিষ্ঠান জিজেইউএস
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় পুলিশের আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন
০৮ নভেম্বর ২০২৬
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের ভোলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
০৫ নভেম্বর ২০২৬
