টিকিট ছাড়া ট্রেন ভ্রমণের সুযোগ নেই : রেলমন্ত্রী
ডেস্ক রিপোর্ট
397
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৩ | ০৮:০৪:১৯ এএম
ফাইল-ফটো
ঈদযাত্রায় ঘরমুখো যাত্রীদের জন্য ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট থাকবে জানিয়ে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, এবার টিকিটবিহীন যাত্রীদের ট্রেন ভ্রমণের সুযোগ নেই।
রোববার (১৬ এপ্রিল) দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে তিনি এ কথা কথা জানান।
মন্ত্রী বলেন, টিকিটবিহীন তথাকথিত যাত্রীদের আর ট্রেন ভ্রমণের সুযোগ নেই। প্রত্যেক যাত্রীকে টিকিট দেখিয়ে স্টেশনে প্রবেশের অনুমতি দেওয়া হবে। টিকিটবিহীন যাত্রী প্রবেশ বন্ধে ঢাকামুখী ট্রেনগুলো এবার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে থামবে না।
টিকিট ছাড়া কেউ যেন ভ্রমণ করতে না পারে সে চেষ্টা থাকবে উল্লেখ্য করে তিনি বলেন, ঈদযাত্রা নিরাপদ করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। ঈদের ছুটি মানুষ যেন আনন্দে পরিবারের সঙ্গে কাটাতে পারে, এজন্য রেলওয়ে কর্মচারীদের ছুটি থাকবে না।
শিডিউল বিপর্যয় নিয়ে মন্ত্রী বলেন, এখন যেটা চলছে, সেটাকে শিডিউল বিপর্যয় বলা যাবে না। তবে এক লাইনে ট্রেন চললে সেক্ষেত্র কোনো দুর্ঘটনা হলে শিডিউল সমস্যায় পড়ে।
সোমবার থেকে ট্রেনে ঈদযাত্রা শুরু হবে। এ নিয়ে সার্বিক প্রস্তুতির বিষয়ে মন্ত্রী বলেন, আমাদের শতভাগ প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবারই প্রথমবারের মতো শতভাগ অনলাইন মাধ্যমে টিকিট বিক্রি করা হয়েছে। যাত্রীরা টিকিট প্রদর্শন করেই স্টেশনে প্রবেশ করতে পারবেন। যাত্রার দিনে স্ট্যান্ডিং টিকিট দেওয়া হবে। প্রতিদিন আন্তঃনগর ট্রেনে (সিটের) টিকিট ও দাঁড়ানো (স্ট্যান্ডিং) টিকিট মিলে প্রায় ৪৫ হাজার যাত্রী ঢাকা ছাড়বেন।
মন্ত্রী বলেন, ১০৪ ট্রেনে ২৮ হাজার যাত্রী আন্তঃনগরে যাতায়াত করবে প্রতিদিন। সব মিলিয়ে ৭৫ হাজারের মতো যাত্রী হবে। ৯ জোড়া স্পেশাল ট্রেন চলাচল করবে। তবে নতুন ট্রেন যুক্ত হবে না বলেও জানান মন্ত্রী।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন, শ্রেষ্ঠ সমবায়ী প্রতিষ্ঠান জিজেইউএস
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় পুলিশের আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন
০৮ নভেম্বর ২০২৬
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের ভোলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
০৫ নভেম্বর ২০২৬
