মধ্যরাতে ওয়ারীতে আগুনের সূত্রপাত যেভাবে
ডেস্ক রিপোর্ট
570
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৩ | ০৬:০৪:০৪ এএম
ফাইল-ফটো
রাজধানীর ওয়ারী পুলিশ ফাঁড়ির সামনে একটি ছয় তলা ভবনের দোতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ শুরু করে।
সোমবার দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করেছে। রাত ১টা ৫৫ মিনিটে নিয়ন্ত্রণকক্ষে আগুন লাগার খবর পাওয়া যায়। পরবর্তীতে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে মোট ১০টি ইউনিট কাজ শুরু করে। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।’
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দিবাগত রাত ২টার দিকে পোস্ট অফিসের গলিতে পুলিশ ফাঁড়ির সামনে হঠাৎ ট্রান্সফরমার ব্লাস্ট হয়। এরপর সামনে থাকা বেবিশপ নামের শোরুমে ধোঁয়া দেখা যায়। পরে আগুন দ্বিতীয় তলায় ছড়িয়ে পড়ে।
আবাসিক এলাকায় আগুন লাগার কারণে আশপাশের বাসিন্দারা সবাই বাসা থেকে বের হয়ে রাস্তায় অবস্থান করছেন।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৪জনকে আটক : ভ্রম্যমাণ আদালতে সাজা
০৮ সেপ্টেম্বর ২০২৬
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৪জনকে আটক : ভ্রম্যমাণ আদালতে সাজা
০৮ সেপ্টেম্বর ২০২৬
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৪জনকে আটক : ভ্রম্যমাণ আদালতে সাজা
০৮ সেপ্টেম্বর ২০২৬
ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ আটক
০৭ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
০২ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
১৭ আগস্ট ২০২৬
