ভোলা শনিবার
২৬ সেপ্টেম্বর ২০২৬
১৭ আগস্ট ২০২৬

৪৫তম বিসিএস প্রিলিতে অংশ নেননি ৭৮ হাজার পরীক্ষার্থী

ডেস্ক রিপোর্ট
575

প্রকাশিত: ২০ মে ২০২৩ | ১১:০৫:৪৯ এএম
৪৫তম বিসিএস প্রিলিতে অংশ নেননি ৭৮ হাজার পরীক্ষার্থী ফাইল-ফটো

৪৫তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন তিন লাখ ৪৬ হাজার পরীক্ষার্থী। কিন্তু শুক্রবার (২০ মে) প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেননি ৭৮ হাজার ৮০৩ জন। এতে পিএসসির প্রায় সাড়ে ৫ কোটি টাকা ক্ষতি হয়েছে।

পিএসসি জানিয়েছে, শুক্রবার (২০ মে) দেশের আটটি বিভাগীয় শহরে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করছিলেন তিন লাখ ৪৬ হাজার পরীক্ষার্থী। এর মধ্যে অংশ নিয়েছেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন। সে হিসেবে পরীক্ষা দেননি ৭৮ হাজার ৮০৩ জন। পরীক্ষায় উপস্থিতির হার ৭৭.২৪ শতাংশ।

পিএসসি বলছে, আবেদন করা পরীক্ষার্থীদের অনুপাতে পরীক্ষার প্রশ্নপত্র, হাজিরা শিটসহ আনুষঙ্গিক সব প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু আবেদন করেও পরীক্ষা না দেওয়ায় পিএসসির প্রায় সাড়ে ৫ কোটি টাকা ক্ষতি হয়েছে।

এবার বিসিএসের আবেদন ফি ছিল ৭০০ টাকা। তবে, কোটাধারী প্রার্থীদের ফি ছিল ১০০ টাকা।

শুক্রবার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে একযোগে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময়  ৪৪জনকে আটক :  ভ্রম্যমাণ আদালতে সাজা
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৪জনকে আটক : ভ্রম্যমাণ আদালতে সাজা

০৮ সেপ্টেম্বর ২০২৬

ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ আটক
ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ আটক

০৭ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত :  সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান

১৭ আগস্ট ২০২৬

ভোলাদর্পণ