যে কারণে ঢাকায় বিদ্যুৎ ব্যাহত হতে পারে ৭ দিন
ডেস্ক রিপোর্ট
564
প্রকাশিত: ১৫ জুলাই ২০২৩ | ০৬:০৭:৪৮ এএম
ফাইল-ফটো
রামপুরা গ্রিড উপকেন্দ্রের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে বিদ্যুৎ বিভাগ। এ জন্য একটি নতুন ট্রান্সফরমার স্থাপনের কাজ করা হবে। আগামী ১৬ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত ট্রান্সফরমার স্থাপনের কাজ চলবে।
এ কারণে আগামী এক সপ্তাহ ঢাকার দুই বিতরণ কোম্পানির অধীন কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
আজ শনিবার বিদ্যুৎ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) রামপুরা ২৩০/১৩২ কেভি গ্রিড উপকেন্দ্রের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নতুন একটি ২৩০/১৩২ কেভি, ৪৫০ এমভিএ ট্রান্সফরমার স্থাপনের কাজ আগামী ১৬ জুলাই সকাল ৭টা হতে ২২ জুলাই বিকাল ৫টা পর্যন্ত চলবে। এর জন্য ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) আওতাধীন কিছু কিছু এলাকায় আগামী সাত দিন আংশিক বিদ্যুৎ ব্যাহত হতে পারে।
বিজ্ঞপ্তিতে জাতীয় গ্রিডের উন্নয়নমূলক কাজের স্বার্থে বিদ্যুৎ গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করছে বিদ্যুৎ বিভাগ।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন, শ্রেষ্ঠ সমবায়ী প্রতিষ্ঠান জিজেইউএস
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় পুলিশের আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন
০৮ নভেম্বর ২০২৬
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের ভোলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
০৫ নভেম্বর ২০২৬
