আর্জেন্টিনায় অভিষেক ম্যাচেই গোল করলেন জামাল
খেলা ডেস্ক
519
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৩ | ০৪:০৮:১০ এএম
ফাইল-ফটো
আর্জেন্টিনায় অভিষেক ম্যাচটা দারুণভাবেই শেষ করলেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। দেশটির তৃতীয় বিভাগের ক্লাব সোল দা মায়োর হয়ে নিজের প্রথম ম্যাচেই অধিনায়কের আর্মব্যান্ড পড়ে মাঠে নামেন তিনি। আর মাঠে নেমেই গোল করে দলকে স্বস্তির জয় এনে দিয়েছেন তারকা এই মিডফিল্ডার।
প্রথমে ফের্নান্দো ভালদোবেনিতো দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধের শেষ দিকে স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন জামাল। মূলত তার গোলেই দলের জয় নিশ্চিত হয়েছে।
এই জয়ের পর নিজেদের লিগে ৬ষ্ঠ স্থানেই রইলো জামালের ক্লাব। ২৪ ম্যাচে তাদের সংগ্রহ ৩২ পয়েন্ট। আর প্রতিপক্ষ জার্মিনাল আছে টেবিলের ৭ নাম্বার স্থানে। তাদের পয়েন্ট ২৪।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
১০ এপ্রিল ২০২৬
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২১ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
০৬ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
৩০ জানুয়ারী ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২৯ জানুয়ারী ২০২৬
