ভোলা শুক্রবার
১৪ আগস্ট ২০২৬
০৮ এপ্রিল ২০২৬

নিয়মিত খেজুর খেলে কী হয়

ডেস্ক রিপোর্ট
542

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৩ | ১১:০৯:৫১ এএম
নিয়মিত খেজুর খেলে কী হয় ফাইল-ফটো

প্রতিদিন যদি অন্তত দুটি খেজুর খেতে পারেন তবে অনেক রোগ থেকে মুক্ত থাকা যায়। চলুন জেনে নেয়া যাক খেজুরের উপকারিতা

১. খেজুরে রয়েছে প্রচুর ভিটামিন, খনিজ, ক্যালসিয়াম ও পটাশিয়াশ। খেজুরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

২. শরীরের জন্য প্রাকৃতিক ফাইবার বা আঁশ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। খেজুরে রয়েছে পর্যাপ্ত ফাইবার বা আঁশ যা আপনার শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে।

৩. প্রতিটি খেজুরে রয়েছে ২০ থেকে ২৫ মিলিগ্রাম ম্যাগনেসিয়াম, যা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে।

৪. রক্তস্বল্পতার সমস্যায় খেজুর হতে পারে আশ্চর্য সমাধান। একজন সুস্থ মানুষের শরীরে যতটুকু আয়রন প্রয়োজন, তার প্রায় ১১ ভাগ পূরণ করে খেজুর।

৫. চিনির চমৎকার বিকল্প হতে পারে খেজুরের রস ও গুড়। যাদের মিষ্টি খাওয়া নিষেধ কিন্তু মিষ্টি পছন্দ করেন তারা খেজুর খেতে পারেন।

৬. কোষ্ঠকাঠিন্যের সমস্যায় রাতে পানিতে খেজুর ভিজিয়ে রাখুন। পর দিন সকালে খেজুর ভেজানো পানি পান করুন। দূর হবে কোষ্ঠকাঠিন্য।

৭. খেজুরে থাকা নানা খনিজ হৃদস্পন্দনের হার ঠিক রাখতে সাহায্য করে। ফলে হৃদরোগের ঝুঁকি হ্রাস পায়।

৮. খেজুরে লিউটেন ও জিক্সাথিন থাকায় তা রেটিনা ভালো রাখে। ফলে দৃষ্টিশক্তি ভালো থাকে।

আরও পড়ুন:

অন্যান্য সম্পর্কিত আরও
ভোলার তজুমদ্দিনে বিধিবহির্ভূত নিয়োগ নিয়ে মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট জালিয়াতি ও অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি
ভোলার তজুমদ্দিনে বিধিবহির্ভূত নিয়োগ নিয়ে মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট জালিয়াতি ও অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

০২ আগস্ট ২০২৬

ভোলার লালমোহনের লড লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চর অন্নদা প্রসাদ গ্রামের জমি মালিকের মৃত্যুর পর পুত্রদের বিরুদ্ধে মামলার দায়েরের অভিযোগ
ভোলার লালমোহনের লড লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চর অন্নদা প্রসাদ গ্রামের জমি মালিকের মৃত্যুর পর পুত্রদের বিরুদ্ধে মামলার দায়েরের অভিযোগ

২৭ জুলাই ২০২৬

ভোলার ডিবি পুলিশের অভিযানে ৪২৪  পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক -১
ভোলার ডিবি পুলিশের অভিযানে ৪২৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক -১

১০ জুলাই ২০২৬

ভোলায় প্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ
ভোলায় প্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ

০৮ এপ্রিল ২০২৬

ভোলায় হাসপাতালের ভিতরেই রোগীকে ধর্ষণ, যুবক আটক
ভোলায় হাসপাতালের ভিতরেই রোগীকে ধর্ষণ, যুবক আটক

০৮ এপ্রিল ২০২৬

ভোলাদর্পণ