বিপৎসীমার ৩৪ সেন্টিমিটার ওপরে পদ্মা নদীর পানি
ডেস্ক রিপোর্ট
562
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২২ | ০৮:০৯:৩৮ এএম
ফাইল-ফটো
টানা বৃষ্টি ও জোয়ারে পদ্মা নদীর পানি বেড়েই চলেছে। শরীয়তপুরে পদ্মার পানি বিপৎসীমার ওপর প্রবাহিত হচ্ছে। তবে এখনও পর্যন্ত কোনো গ্রাম পানিতে প্লাবিত হয়নি।
জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, গত দুই সপ্তাহ যাবত পদ্মা নদীর সুরেশ্বর পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। প্রতিদিনই পদ্মায় পানি বাড়ছে।
পাউবোর গেজ রিডার শিল্পী বলেন, বুধবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯ টায় সুরেশ্বর পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৩৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল ছিল বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার ওপরে। যা গতকালের চেয়ে আজ ৩ সেন্টিমিটার কম।
এদিকে গত তিনদিন ধরে জেলায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আজ সকাল সাড়ে ৭টা থেকে বৃষ্টি বন্ধ রয়েছে। তবে আকাশ মেঘলা দেখা যাচ্ছে । যেকোন সময় বৃষ্টি হতে পারে। এতে জনজীবনে কিছুটা প্রভাব পড়েছে।
আরও পড়ুন:
অন্যান্য সম্পর্কিত আরও
ভোলার তজুমদ্দিনে বিধিবহির্ভূত নিয়োগ নিয়ে মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট জালিয়াতি ও অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি
০২ আগস্ট ২০২৬
ভোলার তজুমদ্দিনে বিধিবহির্ভূত নিয়োগ নিয়ে মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট জালিয়াতি ও অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি
০২ আগস্ট ২০২৬
ভোলার লালমোহনের লড লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চর অন্নদা প্রসাদ গ্রামের জমি মালিকের মৃত্যুর পর পুত্রদের বিরুদ্ধে মামলার দায়েরের অভিযোগ
২৭ জুলাই ২০২৬
ভোলার ডিবি পুলিশের অভিযানে ৪২৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক -১
১০ জুলাই ২০২৬
ভোলায় প্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ
০৮ এপ্রিল ২০২৬
ভোলায় হাসপাতালের ভিতরেই রোগীকে ধর্ষণ, যুবক আটক
০৮ এপ্রিল ২০২৬
