ভোলা শুক্রবার
১৪ আগস্ট ২০২৬
০৮ এপ্রিল ২০২৬

সরকার দাম কমিয়েছে হার্টের রিংয়ের

ডেস্ক রিপোর্ট
525

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৩ | ১১:১২:৪৬ এএম
সরকার দাম কমিয়েছে হার্টের রিংয়ের ফাইল-ফটো

হৃদরোগীদের জন্য বড় স্বস্তির খবর মিলেছে। ২৭টি উৎপাদনকারী প্রতিষ্ঠানের ৪৪ ধরনের হার্টের রিংয়ের দাম কমিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।
মঙ্গলবার ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফের স্বাক্ষর করা এক আদেশে ২৭টি আমদানি-কারক প্রতিষ্ঠানের স্টেন্টের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। স্টেন্ট আমদানি প্রতিষ্ঠান ভেদে খুচরা-মূল্য সর্বনিম্ন ১৪ হাজার থেকে সর্বোচ্চ ১ লাখ ৪০ হাজার ৫০০ টাকা দাম নির্ধারণ করা হয়েছে। আগামী শনিবার মহান বিজয় দিবসে নতুন দাম কার্যকর হওয়ার কথা।
ঔষধ প্রশাসন অধিদপ্তরের উপপরিচালক নুরুল আলম বলেন, হৃদরোগ হাসপাতাল কর্তৃপক্ষ, হৃদরোগ চিকিৎসক ও উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কয়েক দফা বৈঠক করে রিংয়ের দাম কমানো হয়েছে। সব হাসপাতালে রিংয়ের দামের তালিকা টানিয়ে দিতে বলা হয়েছে; যাতে রোগী ও স্বজনরা নতুন দাম সম্পর্কে জানতে পারেন। এর পরও কেউ বেশি দামে রিং বিক্রি করলে আইন অনুযায়ী দুই বছরের সশ্রম কারাদণ্ড বা ২ লাখ টাকা বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। 

বিশেষজ্ঞ চিকিৎসকেরা জানিয়েছেন, হৃদরোগ আক্রান্ত কিছু রোগীর রক্তনালী সরু বা বন্ধ (ব্লক) হয়ে যায়। এতে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়। রক্ত চলাচল সচল রাখতে স্টেন্ট ব্যবহার করা হয়। স্টেন্ট অনেকটা কালভার্টের মতো কাজ করে।

ঔষধ প্রশাসন জানিয়েছে, হাসপাতালের নোটিশ বোর্ডে হার্টের রিংয়ের তালিকাটি জনগণের জন্য প্রদর্শন করতে হবে। হার্টের রিংয়ের নাম, সর্বোচ্চ খুচরা মূল্য এবং উৎপাদনকারীর নাম উল্লেখ করে পৃথক ক্যাশমেমো দিতে হবে। রোগীকে ব্যবহৃত হার্টের রিংয়ের প্যাকেটের গায়ে ম্যানুফ্যাকচারিং তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, উৎপাদনকারী দেশ এবং খুচরা মূল্য উল্লেখ করে হার্টের রিং যাতে বিশেষজ্ঞদের ব্যবহারে নির্দেশনা দেওয়ার কথা বলা হয়েছে।

আরও পড়ুন:

অন্যান্য সম্পর্কিত আরও
ভোলার তজুমদ্দিনে বিধিবহির্ভূত নিয়োগ নিয়ে মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট জালিয়াতি ও অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি
ভোলার তজুমদ্দিনে বিধিবহির্ভূত নিয়োগ নিয়ে মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট জালিয়াতি ও অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

০২ আগস্ট ২০২৬

ভোলার লালমোহনের লড লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চর অন্নদা প্রসাদ গ্রামের জমি মালিকের মৃত্যুর পর পুত্রদের বিরুদ্ধে মামলার দায়েরের অভিযোগ
ভোলার লালমোহনের লড লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চর অন্নদা প্রসাদ গ্রামের জমি মালিকের মৃত্যুর পর পুত্রদের বিরুদ্ধে মামলার দায়েরের অভিযোগ

২৭ জুলাই ২০২৬

ভোলার ডিবি পুলিশের অভিযানে ৪২৪  পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক -১
ভোলার ডিবি পুলিশের অভিযানে ৪২৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক -১

১০ জুলাই ২০২৬

ভোলায় প্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ
ভোলায় প্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ

০৮ এপ্রিল ২০২৬

ভোলায় হাসপাতালের ভিতরেই রোগীকে ধর্ষণ, যুবক আটক
ভোলায় হাসপাতালের ভিতরেই রোগীকে ধর্ষণ, যুবক আটক

০৮ এপ্রিল ২০২৬

ভোলাদর্পণ