শিক্ষার্থীদের প্রযুক্তি উদ্ভাবনসহ বিভিন্ন ক্ষেত্রে পারদর্শী হওয়ার তাগিদ মন্ত্রীর
ডেস্ক রিপোর্ট
434
প্রকাশিত: ১২ মে ২০২৪ | ০৩:০৫:৩৭ এএম
ফাইল-ফটো
প্রযুক্তির ব্যবহারকারী না হয়ে উদ্ভাবক হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।শনিবার (১১ মে) রাজধানীর পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্যমেলা সেন্টারে সিটি ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তনে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
কর্মসংস্থানের উপযোগী হতে শিক্ষাজীবন থেকে বহুমুখী অভিজ্ঞতা অর্জনের জন্য শিক্ষার্থীদের তাগিদ দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।বিভিন্ন ভাষা শেখা, যোগাযোগে দক্ষ হওয়া, প্রযুক্তি উদ্ভাবনে মনোযোগ দেওয়াসহ বিভিন্ন ক্ষেত্রে পারদর্শী হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
শিক্ষামন্ত্রী গ্র্যাজুয়েটদের উদ্দেশে বলেন, ‘অতিমাত্রায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় না কাটিয়ে, গেমিং না করে, গেইমের উদ্ভাবক হতে হবে। বিশ্ব কর্ম জগতে এখন অ্যাকাডেমিক সার্টিফিকেটের চেয়ে অভিজ্ঞতাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। সমগ্র পৃথিবীতে এখন অ্যাপ্রেন্টিশিপ, আর্টিকেলশিপ ও ওয়ার্ক এক্সপেরিয়েন্স এই বিষয়গুলোর ওপর জোর দেওয়া হচ্ছে। কারণ, এর মাধ্যমে মানুষের মাঝে প্রায়োগিক দক্ষতা তৈরি হয়।’
শিক্ষার্থীদের বিশ্ব নাগরিক হওয়ার জন্য অসাম্প্রদায়িকতা ও নারী-পুরুষ সমতা প্রভৃতি মূল্যবোধ নিজেদের মাঝে প্রতিপালনের আহ্বান জানান তিনি।
শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘ সরকারি ও বেসরকারি বিশ্ববিদালয়ের শিক্ষার্থীর সংখ্যায় এখন ব্যাপক তারতম্য নেই। দেশের সব বিশ্ববিদ্যালয়কেই গবেষণার সুযোগ দিতে হবে। জ্ঞান সৃষ্টিতে গবেষণা খুবই জরুরি। কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় এখন আন্তর্জাতিক মান অর্জন করেছে। তাই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উচিত যে সব বেসরকারি বিশ্ববিদ্যালয় সক্ষমতা অর্জন করেছে, তাদের গবেষণার সুযোগ দেওয়া।’
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘‘সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিশেষ করে কৃষি অনুষদের শিক্ষার্থীরা আগামী দিনের বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে বলিষ্ঠ ভূমিকা রাখবে। শ্রম ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‘স্মার্ট বাংলাদেশ’ গঠনে ভূমিকা রাখতে তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, কর্মসংস্থান সরকারের প্রধানতম মেনুফেস্টো।’ আত্মকর্মসংস্থানে নিয়োজিত থেকে নিজেদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করার প্রতি তিনি গুরুত্বারোপ করেন।
বিশ্ববিদ্যালয়টির কলা ও সামাজিক বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন ও অর্থনীতি এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের মোট নয়টি বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর ৯ হাজার ৫৯২ জনকে চতুর্থ সমাবর্তনে সনদ দেওয়া হয়। তিনজনকে রাষ্ট্রপতির স্বর্ণপদক ও নয়জনকে উপাচার্য পদক দেওয়া হয়।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৪জনকে আটক : ভ্রম্যমাণ আদালতে সাজা
০৮ সেপ্টেম্বর ২০২৬
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৪জনকে আটক : ভ্রম্যমাণ আদালতে সাজা
০৮ সেপ্টেম্বর ২০২৬
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৪জনকে আটক : ভ্রম্যমাণ আদালতে সাজা
০৮ সেপ্টেম্বর ২০২৬
ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ আটক
০৭ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
০২ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
১৭ আগস্ট ২০২৬
