ভোলা বৃহস্পতিবার
১৩ আগস্ট ২০২৬
০২ মে ২০২৬

বাংলাদেশিদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ওমান

ডেস্ক রিপোর্ট
451

প্রকাশিত: ১৩ জুন ২০২৪ | ০৪:০৬:৫৪ এএম
বাংলাদেশিদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ওমান ফাইল-ফটো

বাংলাদেশিদের ওপর থেকে ১০টি ক্যাটাগরিতে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ওমান সরকার।

বুধবার ঢাকার ওমান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'গত বছরের অক্টোবরে জারি করা ভিসা নিষেধাজ্ঞা থেকে কিছু শ্রেণির বাংলাদেশি নাগরিককে অব্যাহতি দেওয়ার জন্য ওমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সম্প্রতি একটি সিদ্ধান্ত নিয়েছে।

শিথিল হওয়া বিভাগগুলো হলো: পারিবারিক ভিসা, জিসিসিভুক্ত [গালফ কো-অপারেশন কাউন্সিল] দেশগুলোতে বসবাসকারী বাংলাদেশের নাগরিকদের জন্য ভ্রমণ (ভিজিটেশন) ভিসা, চিকিৎসক, প্রকৌশলী, নার্স, শিক্ষক, হিসাবরক্ষক, বিনিয়োগকারী, সমস্ত ধরনের অফিসিয়াল ভিসা এবং উচ্চ আয়ের পর্যটক।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঢাকায় ওমান দূতাবাস উল্লিখিত বিভাগসমূহের আবেদনকারীদের কাছ থেকে সমস্ত আবেদন গ্রহণ ও প্রক্রিয়া করবে এবং ভিসা ইস্যু করার জন্য রয়্যাল ওমান পুলিশের (আরওপি) সঙ্গে যথাযথভাবে সমন্বয় করবে।

'অনুরোধকৃত ভিসার জন্য আবেদনকারীর যোগ্যতা যাচাই করতে সমস্ত আবেদনপত্র যথাযথভাবে প্রত্যয়িত কাগজপত্রসহ জমা দিতে হবে। প্রতিটি আবেদনের বিবরণের ওপর নির্ভর করে আবেদনের প্রক্রিয়াকরণে এক থেকে চার সপ্তাহ সময় লাগবে।'

ওমান দূতাবাস বলেছে, বাংলাদেশ ও ওমান কর্তৃপক্ষ যত তাড়াতাড়ি সম্ভব ভিসা নিষেধাজ্ঞা ওঠাতে কাজ করছে এবং এ লক্ষ্যে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞার সিদ্ধান্ত সম্পূর্ণরূপে অরাজনৈতিক উল্লেখ করে দূতাবাস বলেছে, ওমানের বিদেশি শ্রম বাজারের নিয়মিত এবং চলমান পর্যালোচনা প্রক্রিয়া-সম্পর্কিত প্রযুক্তিগত কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত

০৪ আগস্ট ২০২৬

ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান

০২ আগস্ট ২০২৬

ভোলার শহীদ মোহাম্মদ হানিফ :  বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান
ভোলার শহীদ মোহাম্মদ হানিফ : বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান

২৬ জুলাই ২০২৬

ভোলার শহীদ মোহাম্মদ হানিফ :  বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান
ভোলার শহীদ মোহাম্মদ হানিফ : বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান

২৫ জুলাই ২০২৬

ভোলা সরকারি মহিলা কলেজের ৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায়
ভোলা সরকারি মহিলা কলেজের ৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায়

১৯ জুন ২০২৬

ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা

০২ মে ২০২৬

ভোলাদর্পণ