হজ্বের টাকা ফেরতের নামে প্রতারণা, সতর্ক করল ধর্ম মন্ত্রণালয়
ডেস্ক রিপোর্ট
372
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৪ | ০৪:১০:২৭ এএম
ফাইল-ফটো
ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয়ে ফোনে হজ্বের টাকা ফেরতের আশ্বাস দিয়ে হাজি, হজ্বযাত্রী ও এজেন্সি মালিকদের সঙ্গে প্রতারণা করছে একটি চক্র। তাদের কাছ থেকে সংশ্লিষ্টদের সতর্ক করতে গতকাল রবিবার জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তার পরিচয় দিয়ে একশ্রেণির প্রতারকচক্র টাকা ফেরত দেওয়া হবে বলে আশ্বাস দিয়ে হজ্বযাত্রী, হাজি, হজ এজেন্সির মালিক বা প্রতিনিধি ও হজ্ব গাইডদের ফোন করে তাঁদের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ ও নগদ ইত্যাদির তথ্য চাচ্ছে। ধর্ম মন্ত্রণালয় থেকে হাজি, হজ এজেন্সি ও হজ গাইডদের অর্থ ফেরত (রিফান্ড) সরাসরি ব্যাংক হিসাবে ‘বিইএফটিএন’ বা চেকের মাধ্যমে পাঠানো হয়।
এ জন্য কোনো ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ ও নগদের তথ্য চাওয়া হয় না। গত ৯ অক্টোবর ধর্ম মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে অনুরোধ করা হয়েছে।
তাই প্রতারকচক্র ফোন করে টাকা ফেরতের কথা বলে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ ও নগদের তথ্য চাইলে তা না দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এ ধরনের ফোন এলে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে লিখিতভাবে অভিযোগ করার জন্যও পরামর্শ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলা সরকারি মহিলা কলেজের ৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায়
১৯ জুন ২০২৬
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা
০২ মে ২০২৬
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
০২ মে ২০২৬
চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা
০২ মে ২০২৬
ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
০২ মে ২০২৬
শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে : ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান
০২ মে ২০২৬
