ভোলা বৃহস্পতিবার
১৩ আগস্ট ২০২৬
০৮ এপ্রিল ২০২৬

ভোলার মুফতী মাওলানা মোঃ ইউনুছ সাহেব


নিজস্ব প্রতিবেদক
123

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৫ | ০৮:০৯:০৫ পিএম
ভোলার মুফতী মাওলানা মোঃ ইউনুছ সাহেব ভোলার মুফতী মাওলানা মোঃ ইউনুছ সাহেব



মোঃ মহিউদ্দিন : ইলম ও তাকওয়ার পবিত্র আলোকশিখা ছিলেন ভোলার গর্বিত সন্তান, হযরত মুফতী মাওলানা মোঃ ইউনুছ সাহেব । তাঁর জন্ম ১৯৪২ খ্রিস্টাব্দে দৌলতখাঁন থানার মেদুয়া ইউনিয়নের সাপুয়া গ্রামের সম্ভ্রান্ত ও ধার্মিক পরিবারে। পিতা মরহুম খলিলুর রহমানের স্নেহছায়ায় তিনি বেড়ে ওঠেন এবং শৈশবেই কুরআন-সুন্নাহর প্রাথমিক জ্ঞান অর্জন করেন।

প্রাথমিক শিক্ষা সমাপ্তির পর পিতার ইচ্ছায় তিনি পটুয়াখালীর ফুলবাড়িয়া সিনিয়র মাদ্রাসায় ভর্তি হন। অতঃপর ভোলা আলীয়া মাদ্রাসায় দাখিল, আলিম ও ফাজিল পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে শিক্ষাজীবনে সাফল্যের দ্যুতি ছড়ান। উচ্চতর ইলমে হাদীসের সাধনায় তিনি ভর্তি হন প্রসিদ্ধ পাংগাসিয়া আলীয়া মাদ্রাসায় এবং সেখান থেকে কামেল ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ঢাকা আলীয়া মাদ্রাসার ইলমে ফিকহ শাখায় অধ্যয়ন করে তিনি প্রথম শ্রেণীতে প্রথম স্থান লাভ করেন, যা তাঁর প্রখর মেধা ও দীপ্ত জ্ঞানের উজ্জ্বল স্বাক্ষর।

শিক্ষকতা ও খেদমত---

১৯৬২ সালের ১লা এপ্রিল তিনি ভোলা দারুল হাদীস আলীয়া মাদ্রাসায় লেকচারার হিসেবে যোগদান করেন। অতি অল্প সময়ের মধ্যেই তিনি মুহাদ্দিছ পদে উন্নীত হন এবং পরে উপাধ্যক্ষের দায়িত্ব লাভ করেন। তিনি দীর্ঘকাল দক্ষতার সাথে হাদীস, তাফসির ও ফিকহ শিক্ষাদান করে অসংখ্য আলেম ও দ্বীনি শিক্ষার্থীর হৃদয় আলোকিত করেছেন।

ইলমে ফিকহ শাস্ত্রে ভোলার ইতিহাসে তিনি দ্বিতীয় ব্যক্তি, যিনি সর্বোচ্চ মর্যাদায় অধিষ্ঠিত হন। প্রথমজন ছিলেন আলহাজ্ব হযরত মাওলানা সিরাজুল হক শরীফ, কলকাতা আলীয়া মাদ্রাসা থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট। আর ভোলার মুফতী ইউনুছ সাহেব সেই গৌরব অর্জন করেন ঢাকা আলীয়া মাদ্রাসা থেকে। বলা যায়—ভোলার জনসাধারণ তাঁদের ফিকহী রায়কে সর্বান্তকরণে গ্রহণ করতেন।

লেখনী ও দাওয়াতি জীবন---

মুফতী সাহেব শুধু শিক্ষক নন, ছিলেন কলমের এক সাহসী সৈনিক। তাঁর লিখিত গ্রন্থসমূহ—

১. মাখজানুল মাসায়েল

২. নারীজাতির জন্মগত ইতিহাস

৩. মিলাদ কেয়াম ও মুনাজাত

ইত্যাদি—ইসলামি জ্ঞানের ভাণ্ডারে অমূল্য সংযোজন।

সামাজিক ও ধর্মীয় অবদান ঃ

ভোলা যুগীরখোল জাতীয় ঈদগাহের পেশ ইমাম ও কোর্ট মসজিদের খতিব হিসেবে তিনি দীর্ঘকাল দায়িত্ব পালন করেছেন।

প্রতি শুক্রবার জুমার খুতবার পর তিনি তাফসিরে কুরআনের আলো ছড়িয়ে দিতেন এবং মানুষের প্রশ্নের শরয়ি সমাধান দিতেন।

তিনি মুনীরুদ্দীন দাখিল মহিলা মাদ্রাসা-এর প্রতিষ্ঠাতা, ভোলা জেলা তাফসির কমিটির সভাপতি এবং পরিকল্পিত জামেয়ায়ে ইসলামিয়া আরাবিয়া-র সদস্য ছিলেন।

নিজ বাড়িতে তিনি একটি জামে মসজিদ প্রতিষ্ঠা করেন, যা আজও দ্বীনের আলো ছড়িয়ে যাচ্ছে।

সরকারি হাইস্কুলের শিক্ষক নির্বাচিত হয়েও তিনি সেখানে যোগদান করেননি; বরং আল্লাহর দ্বীনের খেদমতে মাদ্রাসাকে বেছে নিয়েছিলেন। এটাই প্রমাণ করে, তাঁর হৃদয়ে কেবল কুরআন-হাদীসের দীপ্ত আলোই ছিল সর্বোচ্চ আকাঙ্ক্ষা।

ইন্তেকালঃ

২০১৭ সালের ২ ফেব্রুয়ারি, শুক্রবার রাত ৮টায় এই মহান আলেমে দ্বীন ইন্তেকাল করেন। ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর জীবন ছিল ইলম, ইবাদত ও খেদমতের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

উপসংহার ঃ

মুফতী মাওলানা মোঃ ইউনুছ সাহেব ছিলেন ভোলার ইসলামি অঙ্গনের এক আলোকবর্তিকা। তাঁর জ্ঞান, প্রজ্ঞা, হাসিখুশি স্বভাব, সদালাপিতা ও স্নেহশীল ব্যক্তিত্ব মানুষের অন্তরে স্থায়ী আসন গেঁড়ে নিয়েছিল। তিনি যে আলো ছড়িয়ে গেছেন, তা ভোলার মাটি ও মানুষের হৃদয়ে আজও জ্বলজ্বল করছে।

আল্লাহ্‌ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করুন। আমিন।


আরও পড়ুন:

অন্যান্য সম্পর্কিত আরও
ভোলার তজুমদ্দিনে বিধিবহির্ভূত নিয়োগ নিয়ে মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট জালিয়াতি ও অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি
ভোলার তজুমদ্দিনে বিধিবহির্ভূত নিয়োগ নিয়ে মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট জালিয়াতি ও অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

০২ আগস্ট ২০২৬

ভোলার তজুমদ্দিনে বিধিবহির্ভূত নিয়োগ নিয়ে মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট জালিয়াতি ও অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি
ভোলার তজুমদ্দিনে বিধিবহির্ভূত নিয়োগ নিয়ে মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট জালিয়াতি ও অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

০২ আগস্ট ২০২৬

ভোলার লালমোহনের লড লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চর অন্নদা প্রসাদ গ্রামের জমি মালিকের মৃত্যুর পর পুত্রদের বিরুদ্ধে মামলার দায়েরের অভিযোগ
ভোলার লালমোহনের লড লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চর অন্নদা প্রসাদ গ্রামের জমি মালিকের মৃত্যুর পর পুত্রদের বিরুদ্ধে মামলার দায়েরের অভিযোগ

২৭ জুলাই ২০২৬

ভোলার ডিবি পুলিশের অভিযানে ৪২৪  পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক -১
ভোলার ডিবি পুলিশের অভিযানে ৪২৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক -১

১০ জুলাই ২০২৬

ভোলায় প্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ
ভোলায় প্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ

০৮ এপ্রিল ২০২৬

ভোলায় হাসপাতালের ভিতরেই রোগীকে ধর্ষণ, যুবক আটক
ভোলায় হাসপাতালের ভিতরেই রোগীকে ধর্ষণ, যুবক আটক

০৮ এপ্রিল ২০২৬

ভোলাদর্পণ