ভোলা শুক্রবার
১৯ জুন ২০২৬
২৪ এপ্রিল ২০২৬

ভোলায় বিনামূল্যে মানসিক স্বাস্থ্য ক্যাম্প: চিকিৎসা পেলেন ৪৭ জন রোগী

নিজস্ব প্রতিবেদক
86

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫ | ০৪:০৯:২৬ পিএম
ভোলায় বিনামূল্যে মানসিক স্বাস্থ্য ক্যাম্প: চিকিৎসা পেলেন ৪৭ জন রোগী

লাল সূর্য প্রতিবেদক : ভোলায় বিনামূল্যে মানসিক স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) তাদের ভেলুমিয়া শাখায় এই ক্যাম্পের আয়োজন করে।

মানসিক স্বাস্থ্য ক্যাম্পে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ ডা. মো. আনোয়ার হোসেন চিকিৎসা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন জিজেইউএস-এর উপপরিচালক ও পিপিইপিপি-ইইউ প্রকল্পের সমন্বয়কারী মো. আবু বক্কর, এরিয়া ইনচার্জ শিল্পী পাল, টেকনিক্যাল অফিসার মো. মাসুম বিল্লাহ, টেকনিক্যাল অফিসার মো. মিঠুন ম-ল, প্রোগ্রাম অফিসার মো. শাকিল আহাম্মদ, সহকারী কারিগরি কর্মকর্তা ইমরান হোসেন এবং এমএসআই জাহিদ হাসানসহ অন্যান্য কর্মকর্তারা।

ক্যাম্পে ৪৭ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দেওয়া হয় এবং ১০ জনকে ওষুধ সহায়তা প্রদান করা হয়। মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে এই কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া এ উদ্যোগ মানসিক রোগ সম্পর্কিত কুসংস্কার দূর করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা

০২ মে ২০২৬

ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত :  দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার

০২ মে ২০২৬

চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা
চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা

০২ মে ২০২৬

ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

০২ মে ২০২৬

শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে :  ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান
শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে : ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান

০২ মে ২০২৬

ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৩ হাজারর ৫৭১ পরীক্ষার্থী
ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৩ হাজারর ৫৭১ পরীক্ষার্থী

২৪ এপ্রিল ২০২৬

ভোলাদর্পণ