ভোলায় সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
149
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫ | ১১:০৯:২৭ পিএম
প্রধান অতিথি মোঃ বেলাল হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)অংশগ্রহণকারীদের মধ্যে সনদ প্রদান করেন।
লাল সূর্য প্রতিবেদক : ভোলায় “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”, তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনের অংশ হিসেবে সাতার প্রতিযোগিতর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া অফিসের সার্বিক ব্যবস্থাপনায় ভোলা সদর উপজেলা সংলগ্ন পুকুরে বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার সময় আনন্দমুখর পরিবেশের মধ্যদিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিদপ্তর কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচি (২০২৫-২৬) এর আওতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ বেলাল হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)। সভাপতিত্ব করেন সাপাতুল ইসলাম জেলা ক্রীড়া অফিসার। উপস্থিত ছিলেন সাঁতার কোচ মোমেন হোসেন। জেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে সাঁতার প্রতিযোগিতাটি সমাপ্ত হয়। প্রতিযোগিতায় মোট চারটি স্টাইল চিৎ সাঁতার, বুক সাঁতার প্রজাপতির সাঁতার, মুক্ত সাঁতার, সংযুক্ত ছিণো। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয়সহ অংশগ্রহণকারীদের সকলকে সনদ প্রদান করা হয়।এসময় বক্তারা বলেন, বর্তমান যুগে ছেলেমেয়েদের মাদক, ইভটিজিং ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নাই। এ সময় প্রচুর দর্শক উপস্থিত থেকে উক্ত অনুষ্ঠানটি উপভোগ করেন।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৪জনকে আটক : ভ্রম্যমাণ আদালতে সাজা
০৮ সেপ্টেম্বর ২০২৬
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৪জনকে আটক : ভ্রম্যমাণ আদালতে সাজা
০৮ সেপ্টেম্বর ২০২৬
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৪জনকে আটক : ভ্রম্যমাণ আদালতে সাজা
০৮ সেপ্টেম্বর ২০২৬
ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ আটক
০৭ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
০২ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
১৭ আগস্ট ২০২৬
