ভোলা শুক্রবার
১৯ জুন ২০২৬
২৯ মার্চ ২০২৬

মাদরাসাসহ বেসরকারি শিক্ষকদের চাকুরী জাতীয়করনের যে দাবি রয়েছে ইনশাআল্লাহ জমিয়াতুল মোদাররেছীনের মাধ্যমেই তাও পুরন হবে


নিজস্ব প্রতিবেদক
144

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫ | ১১:০৯:০৬ পিএম
মাদরাসাসহ বেসরকারি শিক্ষকদের চাকুরী জাতীয়করনের যে দাবি রয়েছে ইনশাআল্লাহ জমিয়াতুল মোদাররেছীনের মাধ্যমেই তাও পুরন হবে



লাল সূর্য প্রতিবেদক : মাদরাসা শিক্ষার এই সাফল্য ম্লান করে দিতে একটি গোষ্ঠী কাজ করছে। মাদরাসা শিক্ষক দের ঐক্য নষ্ট করার জন্য নামে-বেনামে ভুঁইফোড় ফেসবুক সর্বস্ব সংগঠন হয়েছে, যাদের কোন অস্তিত্ব নেই। যে ঐক্যের ভিত্তিতে দাবী দাওয়া পূরণ হয়েছে তারা মাদরাসা শিক্ষকদের সেই ঐক্য বিনষ্ট করার চক্রান্ত করছে। তাদের জানা উচিত, জমিয়াতুল মোদাররেছীনের বিরুদ্ধে অতীতে অনেক ষড়যন্ত্র করেছেন, বিরোধীতা করেছেন, আলিয়া মাদরাসার ধারার বিরুদ্ধে করেছেন কিন্তু কোন কিছুই টিকে নাই। জমিয়াতুল মোদাররেছীন ও আলিয়া মাদরাসা ধারা টিকে আছে।

 

জমিয়াতুল মোদাররেছীনের সারাদেশ ব্যাপী শক্তিশালী কমিটি রয়েছে। নির্বাচন হচ্ছে। সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এটা আমাদের জন্য বিরাট সাফল্য। আগামী দিন জমিয়াতুল মোদাররেছীনের। আগামীদিন মাদরাসা শিক্ষকদের। সামনের দিনে যে সমাজ গড়ার চিন্তা ভাবনা হচ্ছে সেখানে মাদরাসা শিক্ষক এবং জমিয়তের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সবাইকে প্রস্তুত থাকতে হবে।

 

স্বাগত বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা জমিয়াতুল মোদাররেছীনের সহ-সভাপতি ও অধ্যক্ষ মজমেরহাট ফাজিল মাদরাসা আলহাজ্ব মাওলানা মোঃ ফয়জুল আলম। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন ভোলা জেলা সাংগঠনিক সম্পাদক ও রামগঞ্জ তোফায়েলিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ হোসেন, বোরহানউদ্দিন কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মনপুরা জমিয়াতুল মোদাররেছীনের সভাপতি ও মনপুরা ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা অজিউল্লাহ ফরহাদ, ভোলা সদর উপজেলা জমিয়াতুল মোদাররেছীনের সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ ও সাধারণ সম্পাদক এবং কোড়ালিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ হারুন, লালমোহন উপজেলা জমিয়াতুল মোদারনেছিনের সেক্রেটারি ও সুপার পূর্ব ধলীগোরনগর ইসলামিয়া দাখিল মাদরাসা মাওলানা মোঃ ছাইফুল ইসলাম, চরফ্যাশন উপজেলা জমিয়াতুল মোদাররেছীনের সভাপতি অধ্যক্ষ মাওলানা মোঃ নিজাম উদ্দিন হুমায়ুন সরমান, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ কামরুজ্জামান, বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন বোরহানউদ্দিন উপজেলা সহ-সভাপতি ও ছোট মানিকা ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ছাইফুল্লাহ, বোরহানউদ্দিন উপজেলা যুগ্ম সম্পাদক ও দেউলা শিপপুর দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ ইদ্রিস, তজুমুদ্দিন উপজেলা জমিয়াতুল মোদাররেছীনের সভাপতি ও পূর্ব গোলকপুর আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আইয়ুব আলী, সেক্রেটারি মাওলানা মোঃ কামাল উদ্দিন প্রমূখ।

 

অবসর প্রাপ্ত শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন হাকিম উদ্দিন ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোঃ মোখলেছুর রহমান। এনটিআরসিএ কর্তৃক নবনিযুক্ত শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন পূর্বছোট মানিকা দাখিল মাদরাসার সহকারী শিক্ষক সমাজ বিজ্ঞান মোঃ আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে বোরহানউদ্দিন উপজেলা জমিয়াতুল মোদাররেছীনের পক্ষ থেকে আবসর প্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সন্মাননা ক্রেষ্ট প্রদান এবং এনটিআরসিএ কর্তৃত নিয়োগ প্রাপ্ত শিক্ষকদের ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন বোরহানউদ্দিন উপজেলা যুগ্ম সম্পাদক ও হাজির হাট দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ ইউসুফ। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বোরহান উদ্দিন উপজেলা জমিয়াতুল মোদাররেছীনের সাবেক সহ সভাপতি মাওলানা মোঃ ছালেহ উদ্দিন।


আরও পড়ুন:

রাজনীতি সম্পর্কিত আরও
ভোলায় শ্রমিকদলের আয়োজনে মহান মে দিবস পালিত
ভোলায় শ্রমিকদলের আয়োজনে মহান মে দিবস পালিত

০২ মে ২০২৬

লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ভোলা সদর উপজেলা কমিটি অনুমোদন ও পরিচিতি সভা অনুষ্ঠিত
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ভোলা সদর উপজেলা কমিটি অনুমোদন ও পরিচিতি সভা অনুষ্ঠিত

০২ মে ২০২৬

ভোলায় আজ সফরে আসছেন  স্পিকার
ভোলায় আজ সফরে আসছেন স্পিকার

১৬ এপ্রিল ২০২৬

ভোলার রূপকার নাজিউর রহমান মঞ্জুর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল :জুলাই সনদ সরকার ও বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে-ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
ভোলার রূপকার নাজিউর রহমান মঞ্জুর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল :জুলাই সনদ সরকার ও বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে-ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

১২ এপ্রিল ২০২৬

ভোলায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ, মিছিল ও লিফলেট বিতরণ :গণভোটের রায় অমান্যের প্রতিবাদে
ভোলায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ, মিছিল ও লিফলেট বিতরণ :গণভোটের রায় অমান্যের প্রতিবাদে

১২ এপ্রিল ২০২৬

স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিনের সহধর্মিণীর মৃত্যুতে ভোলা জেলা বিএনপির শোক প্রকাশ
স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিনের সহধর্মিণীর মৃত্যুতে ভোলা জেলা বিএনপির শোক প্রকাশ

২৯ মার্চ ২০২৬

ভোলাদর্পণ