ভোলা শুক্রবার
১৯ জুন ২০২৬
২৯ মার্চ ২০২৬

ভোলায় মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা হায়দার আলী লেলিন

নিজস্ব প্রতিবেদক
83

প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৫ | ১২:১০:১৩ এএম
ভোলায় মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা হায়দার আলী লেলিন

লাল সূর্য প্রতিবেদক : ভোলা সদর উপজেলায় বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দুর্গাপূজা উপলক্ষে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত তিনি মণ্ডপ পরিদর্শন করেন।

হায়দার আলী লেলিন এ সময় জেলা সদরের কালীনাথ রায়ের বাজার লক্ষ্মী গোবিন্দ জিউর মন্দির, ভোলা পৌরসভার ওয়েস্টার্ন পাড়া সার্বজনীন পূজামণ্ডপ, পাঁচ তহবিল মন্দির, সদরের মিহির লাল শাহ মাঠ পূজামণ্ডপ ও শহরতলীর বাপ্তা এলাকার কয়েকটি মন্দির পরিদর্শন করেন। মন্দিরগুলোতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে সাম্য-মৈত্রীর এক ভ্রাতৃত্বময় বাংলাদেশ। যেখানে থাকবে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ন্যায়পরায়ণতার অনন্য বন্ধন। এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন, ভোলা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মো. রাইসুল আলম, অধ্যক্ষ পীযুষ কান্তি, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অসীম কুমার সাহা প্রমুখ।

আরও পড়ুন:

রাজনীতি সম্পর্কিত আরও
ভোলায় শ্রমিকদলের আয়োজনে মহান মে দিবস পালিত
ভোলায় শ্রমিকদলের আয়োজনে মহান মে দিবস পালিত

০২ মে ২০২৬

লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ভোলা সদর উপজেলা কমিটি অনুমোদন ও পরিচিতি সভা অনুষ্ঠিত
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ভোলা সদর উপজেলা কমিটি অনুমোদন ও পরিচিতি সভা অনুষ্ঠিত

০২ মে ২০২৬

ভোলায় আজ সফরে আসছেন  স্পিকার
ভোলায় আজ সফরে আসছেন স্পিকার

১৬ এপ্রিল ২০২৬

ভোলার রূপকার নাজিউর রহমান মঞ্জুর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল :জুলাই সনদ সরকার ও বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে-ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
ভোলার রূপকার নাজিউর রহমান মঞ্জুর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল :জুলাই সনদ সরকার ও বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে-ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

১২ এপ্রিল ২০২৬

ভোলায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ, মিছিল ও লিফলেট বিতরণ :গণভোটের রায় অমান্যের প্রতিবাদে
ভোলায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ, মিছিল ও লিফলেট বিতরণ :গণভোটের রায় অমান্যের প্রতিবাদে

১২ এপ্রিল ২০২৬

স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিনের সহধর্মিণীর মৃত্যুতে ভোলা জেলা বিএনপির শোক প্রকাশ
স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিনের সহধর্মিণীর মৃত্যুতে ভোলা জেলা বিএনপির শোক প্রকাশ

২৯ মার্চ ২০২৬

ভোলাদর্পণ