গুজব প্রতিরোধে গণমাধ্যমই সবচেয়ে কার্যকর শক্তি ঃ মতবিনিময় সভায় বক্তারা
নিজস্ব প্রতিবেদক
120
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৫ | ১১:১১:৫৩ এএম
গুজব প্রতিরোধে গণমাধ্যমই সবচেয়ে কার্যকর শক্তি ঃ মতবিনিময় সভায় বক্তারা
মোঃ মোস্তাফিজুর রহমান : ভোলায় গুজব প্রতিরোধে গণমাধ্যমই সবচেয়ে কার্যকর ও প্রধান হাতিয়ার উল্লেখ করে বক্তারা বলেন-বাংলাদেশের এমন কোনো তথ্য নেই, যা গণমাধ্যমের কাছে নেই। তাই গুজব দমন করতে হলে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। বক্তারা বলেন, আইন-আদালত গুজবের প্রভাব কমাতে পারে, কিন্তু সম্পূর্ণ প্রতিরোধ করতে পারে না-এ দায়িত্ব গণমাধ্যমকেই নিতে হবে। গুজব প্রতিরোধে গণমাধ্যম কর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় এসব মত প্রকাশ করা হয়। বুধবার (৫ নভেম্বর) ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বরিশাল আঞ্চলিক তথ্য অফিসের আয়োজনে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় ভিডিও কনফারেন্সে সম্মানিত অতিথি হিসেবে যুক্ত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার মোঃ নিজামূল কবীর। সভায় সভাপতিত্ব করেন বরিশাল অঞ্চলের উপপ্রধান তথ্য অফিসার মোছাঃ আফরোজা নাইচ রিমা। প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান এবং বিশেষ অতিথি ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। বরিশাল আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার আহসান কবির সভা পরিচালনা করেন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন-ভোলা প্রেসক্লাবের আহ্বায়ক এডভোকেট আমিরুল ইসলাম বাসেত, ভোলা জেলা তথ্য অফিসার মোঃ শাহ আব্দুর রহিম নুরনবী, দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব শওকাত হোসেন,সিনিয়র সাংবাদিক আব্দুল বারেক, দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য সম্পাদক মোঃ মোতাছিম বিল্লাহ,দৈনিক দক্ষিণ প্রান্ত’র সম্পাদক নজরুল হক অনু, দৈনিক অমৃতালোক’র সম্পাদক আহাদ চৌধুরী তুহিন, দৈনিক ভোলার বাণী’র সম্পাদক মাকসুদুর রহমান, ওমর ফারুক, মোকাম্মেল হক মিলন, আল-আমিন শাহরিয়ার, সাহাদাৎ শাহিন, নেয়ামত উল্লাহ, শিমুল চৌধুরী, সহিদ তালুকদারসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা। বক্তারা আরও বলেন-সত্য, দায়িত্বশীলতা ও যাচাইকৃত তথ্যের ওপর ভিত্তি করে সংবাদ পরিবেশনই গুজব প্রতিরোধের সর্বোত্তম উপায়।
আরও পড়ুন:
তথ্য প্রযুক্তি সম্পর্কিত আরও
ভোলায় মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
২০ জুন ২০২৬
ভোলায় পিআইবির ৩দিনব্যাপী ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
১৮ জুন ২০২৬
ভোলায় মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
০২ মে ২০২৬
চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা
০২ মে ২০২৬
দৈনিক আজকের ভোলার ৩৩ বছরে পদার্পণ উপলক্ষে আজ আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী
২৪ এপ্রিল ২০২৬
ভোলা প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
২৪ এপ্রিল ২০২৬
