ভোলায় চিরনিদ্রায় শায়িত হলেন তোফায়েল আহমেদের স্ত্রী আনোয়ারা বেগম
নিজস্ব প্রতিবেদক
77
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৫ | ০৫:১১:১০ পিএম
ভোলায় চিরনিদ্রায় শায়িত হলেন তোফায়েল আহমেদের স্ত্রী আনোয়ারা বেগম
ষ্টাফ রিপোর্টার : নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের স্ত্রী আনোয়ারা বেগমের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) জুমার নামাজের পর ভোলার বাংলাবাজার ফাতেমা খানম জামে মসজিদের মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে কোড়ালিয়া গ্রামের নিজ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনোয়ারা বেগম। মৃত্যুর পর রাতেই লঞ্চযোগে তার মরদেহ ঢাকা থেকে ভোলায় আনা হয়।
শুক্রবার দুপুরে জানাজা নামাজে স্থানীয় জনসাধারণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। জানাজা শেষে মরদেহ নেওয়া হয় তোফায়েল আহমেদের নিজ বাড়ি কোড়ালিয়া গ্রামে। সেখানে পারিবারিক কবরস্থানে তার দাফন কার্য সম্পন্ন করা হয়। মরহুমার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন:
রাজনীতি সম্পর্কিত আরও
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ
২৭ জুলাই ২০২৬
ভোলায় নিরাপদ সড়কের দাবিতে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন
২৪ জুলাই ২০২৬
ভোলায় শ্রমিকদলের আয়োজনে মহান মে দিবস পালিত
০২ মে ২০২৬
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ভোলা সদর উপজেলা কমিটি অনুমোদন ও পরিচিতি সভা অনুষ্ঠিত
০২ মে ২০২৬
ভোলায় আজ সফরে আসছেন স্পিকার
১৬ এপ্রিল ২০২৬
ভোলার রূপকার নাজিউর রহমান মঞ্জুর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল :জুলাই সনদ সরকার ও বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে-ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
১২ এপ্রিল ২০২৬
