ভোলা শনিবার
০২ মে ২০২৬
২৬ মার্চ ২০২৬

ভোলার চরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠন : কামরুজ্জামান আহবায়ক,লোকমান সদস্য সচিব

নিজস্ব প্রতিবেদক
48

প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২৫ | ০৬:১২:০৭ পিএম
ভোলার চরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠন :  কামরুজ্জামান আহবায়ক,লোকমান সদস্য সচিব ভোলার চরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠন : কামরুজ্জামান আহবায়ক,লোকমান সদস্য সচিব

চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ৫ ডিসেম্বর ( শুক্রবার) রাত ৮টায় চরফ্যাশন খানদানি হোটেলে' সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সভায় এ কমিটি গঠন করা হয়। দৈনিক সংগ্রামের চরফ্যাশন উপজেলা সংবাদদাতা রসুলপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক (বাংলা) রেজাউল হাসানের সভাপতিত্বে চরফ্যাশন প্রেসক্লাবের সাবেক সহসভাপতি দৈনিক আমাদের বার্তার চরফ্যাশন প্রতিনিধি মাওলানা রুহুল আমিনের সঞ্চালনায অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তর প্রতিনিধি নাছিউর রহমান শিপু ফরাজি। চরফ্যাসনে কর্মরত বিভিন্ন জাতীয় পত্রিকার প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটে নয়াদিগন্তের চরফ্যাশন প্রতিনিধি ও চরফ্যাশন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: কামরুজ্জামানকে আহবায়ক এবং দৈনিক আমারদেশ ও নাগরিক টেলিভিশন এর চরফ্যাশন প্রতিনিধি এম লোকমান হোসেনকে সদস্য সচিব নির্বাচিত হয়েছেন।সাংবাদিক আদিত্য জাহিদ চৌধুরী (দৈনিক আমাদের সময়), ইব্রাহিম খলিল সবুজ ( বানিজ্য প্রতিদিন) ও শাহাবুদ্দিন সিকদার ( মানব জমিন) কে যুগ্ন আহবায়ক করা হয়েছে। মো: জুলকার নাঈম ( শীর্ষ নিউজ ও বানিজ্য প্রতিদিন), মো:আলমগীর হোসেন টিপু ( বরিশাল বানী), প্রভাষক ফুয়াদ( দৈনিক নিরপেক্ষ),এইচ নোমান ( ভোলা টাইমস), মো: নুরনবী ( দৈনিক আমার সংবাদ ও তৃতীয় মাত্রা), মো: হাবিবুর রহমান ( নতুন কাগজ) ও সফিকুল ইসলাম (মানব সময়)কে সাধারন সদস্য করা হয়েছে। অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্হিত ছিলেন যুগান্তরের ভোলা দক্ষিণ প্রতিনিধি এম আমির হোসেন,ভোরের কাগজ প্রতিনিধি এ আর সোয়েব চৌধুরী, যায়যায়দিন প্রতিনিধি আমিনুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৩ হাজারর ৫৭১ পরীক্ষার্থী
ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৩ হাজারর ৫৭১ পরীক্ষার্থী

২৪ এপ্রিল ২০২৬

ভোলায় হাম-রুবেলার টিকা পাবে ২ লাখ ৮৮ হাজার ৯২২ শিশু
ভোলায় হাম-রুবেলার টিকা পাবে ২ লাখ ৮৮ হাজার ৯২২ শিশু

২৪ এপ্রিল ২০২৬

ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬ এপ্রিল ২০২৬

ভোলা প্রেসক্লাব নির্বাচন আগামীকাল শনিবার ১১ এপ্রিল  অনুষ্ঠিত হবে। নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায়  নির্বাচিত হয়েছেন জনাব, মোঃ মোতাছিম বিল্লাহ, সম্পাদক ও প্রকাশক দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য ।
ভোলা প্রেসক্লাব নির্বাচন আগামীকাল শনিবার ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে। নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জনাব, মোঃ মোতাছিম বিল্লাহ, সম্পাদক ও প্রকাশক দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য ।

১০ এপ্রিল ২০২৬

ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান
ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান

২৬ মার্চ ২০২৬

ভোলায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা
ভোলায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা

২৬ মার্চ ২০২৬

ভোলাদর্পণ