ভোলায় ভোটের রিকশা উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
নিজস্ব প্রতিবেদক
85
প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২৬ | ০৮:০১:০১ পিএম
ভোলায় ভোটের রিকশা উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
লাল সূর্য প্রতিবেদক: ভোলায় ভোটের রিকশা উদ্বোধন করা হয়েছে।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে বৃহস্পতিবার (২২ জানুয়ারী) বিকালে জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গনে ভোটের রিকশা’র উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান।
এ সময় জেলা প্রশাসক ডা. শামীম রহমান বলেন, আমাদের হাতে যেটুকু সময় রয়েছে সেই সময়ের মধ্যে জাতীয় নির্বাচন ও গণভোটের প্রচারণা চালিয়ে যাবো। জেলা তথ্য অফিস ও সকল দপ্তর এই প্রচারণার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যাতে করে আমাদের প্রান্তিক জনগণ গণভোট সম্পর্কে জানতে ও বুঝতে পারে। আমাদের কার্যক্রম চলমান রয়েছে, যা চলবে আগামী ১০ তারিখ পর্যন্ত।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট অনিন্দ্য মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) আবদুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার মোঃ ওয়াহেদুজ্জামান, তাজবীউল ইসলাম ইসকেম, জেলা তথ্য কর্মকর্তা মোঃ শাহ আব্দুর রহিম নুরুন্নবীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
রাজনীতি সম্পর্কিত আরও
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ
২৭ জুলাই ২০২৬
ভোলায় নিরাপদ সড়কের দাবিতে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন
২৪ জুলাই ২০২৬
ভোলায় শ্রমিকদলের আয়োজনে মহান মে দিবস পালিত
০২ মে ২০২৬
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ভোলা সদর উপজেলা কমিটি অনুমোদন ও পরিচিতি সভা অনুষ্ঠিত
০২ মে ২০২৬
ভোলায় আজ সফরে আসছেন স্পিকার
১৬ এপ্রিল ২০২৬
ভোলার রূপকার নাজিউর রহমান মঞ্জুর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল :জুলাই সনদ সরকার ও বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে-ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
১২ এপ্রিল ২০২৬
