ভোলা-১ আসনের হাতপাখার প্রতীকের প্রার্থী ওবায়েদুর রহমানের বিশাল নির্বাচনী মিছিল
নিজস্ব প্রতিবেদক
81
প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২৬ | ০৭:০১:২৭ পিএম
ভোলা-১ আসনের হাতপাখার প্রতীকের প্রার্থী ওবায়েদুর রহমানের বিশাল নির্বাচনী মিছিল
লাল সূর্য প্রতিবেদক : ভোলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের উদ্যোগে আয়োজিত এই গণমিছিলটি রবিবার (২৫ জানুয়ারি) বিকেল ৫টায় শহরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র কালীনাথ রায়ের বাজার থেকে শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজারে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারী হাজারো নেতাকর্মী ‘হাতপাখা’ ও ‘ইসলামী বিপ্লব’-এর সমর্থনে বিভিন্ন শ্লোগান দেন।
ভোলার রাজপথে নিজেদের শক্তির জানান দিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। রবিবার বিকেলে ভোলা সদর-১ আসনে হাতপাখার প্রার্থী মাওলানা ওবায়েদ বিন মোস্তফার সমর্থনে এক বিশাল নির্বাচনী গণমিছিল ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। হাজার হাজার নেতাকর্মীর শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।
নতুন বাজারে আয়োজিত পথসভায় ভোলা সদর আসনের প্রার্থী মাওলানা ওবায়েদ বিন মোস্তফা ভোটারদের উদ্দেশ্যে বলেন, ‘দেশের মানুষ বিগত দিনে দুর্নীতি ও দুঃশাসনের যাঁতাকলে পিষ্ট হয়েছে। আমরা আর সেই অন্ধকার অধ্যায়ে ফিরে যেতে চাই না। আমরা চাই একটি সুন্দর, সমৃদ্ধ এবং প্রগতিশীল বাংলাদেশ যেখানে সুশাসন ও ন্যায়বিচার সুপ্রতিষ্ঠিত হবে।”
তিনি আরও যোগ করেন, দেশকে পরিবর্তনের সিদ্ধান্ত এখন সাধারণ মানুষের হাতে। তাই আগামী নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে দেশে ইসলামের আদর্শ ও শান্তি প্রতিষ্ঠার সুযোগ করে দেওয়ার জন্য তিনি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। গণমিছিল ও গণসংযোগে প্রার্থীর পাশাপাশি উপস্থিত থেকে নেতৃত্ব দেন: মাওলানা আতাউর রহমান, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ভোলা জেলা উত্তর। মাওলানা তরিকুল ইসলাম তারেক, সেক্রেটারি, ভোলা জেলা উত্তর। মুফতি আব্দুল মোমেন, জয়েন্ট সেক্রেটারি। মামুন বিন মাহমুদ, সভাপতি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ভোলা জেলা উত্তর। এছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক এই গণমিছিলে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ ও কুশল বিনিময়ের মাধ্যমে তারা নির্বাচনী প্রচারণা জোরদার করেন।
আরও পড়ুন:
রাজনীতি সম্পর্কিত আরও
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ
২৭ জুলাই ২০২৬
ভোলায় নিরাপদ সড়কের দাবিতে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন
২৪ জুলাই ২০২৬
ভোলায় শ্রমিকদলের আয়োজনে মহান মে দিবস পালিত
০২ মে ২০২৬
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ভোলা সদর উপজেলা কমিটি অনুমোদন ও পরিচিতি সভা অনুষ্ঠিত
০২ মে ২০২৬
ভোলায় আজ সফরে আসছেন স্পিকার
১৬ এপ্রিল ২০২৬
ভোলার রূপকার নাজিউর রহমান মঞ্জুর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল :জুলাই সনদ সরকার ও বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে-ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
১২ এপ্রিল ২০২৬
