ভোলা বুধবার
১২ আগস্ট ২০২৬
১২ এপ্রিল ২০২৬

আমি কোনো দলের প্রার্থী নয়, সংসদে ভোলার আপামর জনতার প্রতিনিধিত্ব করতে চাই---ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ


নিজস্ব প্রতিবেদক
63

প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০২৬ | ০৭:০১:১০ পিএম
আমি কোনো দলের প্রার্থী নয়, সংসদে ভোলার আপামর জনতার প্রতিনিধিত্ব করতে চাই---ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ আমি কোনো দলের প্রার্থী নয়, সংসদে ভোলার আপামর জনতার প্রতিনিধিত্ব করতে চাই---ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ



লাল সূর্য প্রতিবেদক : আমার বাড়ি ভোলায়, আমার বাপের বাড়ি ভোলায়, আমার বাবা এই জনপদের অসংখ্য রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। আধুনিক ভোলার রুপকার। তিনি পৌরসভায় সোডিয়াম বাতি ব্যবহার করেছেন, আধুনিক বাসস্ট্যান্ড তৈরি করেছেন।সাধারণ মানুষের কাছে আমার বাবার জনপ্রিয়তা দেখে শত্রুর চোখে সহ্য হয়নি এজন্য বাবার নামে মিথ্যা মামলা করা হয়েছিল।

শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এ কে এম নুর হোসেন হাওলাদারের সভাপতিত্বে ২৯শে জানুয়ারি সন্ধ্যায় ভোলা সদরের “রতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে” শিবপুর ইউনিয়ন বিএনপি ও বিজেপির আয়োজনে জনসভায় বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)’র চেয়ারম্যান ব্যারিষ্টার আন্দালিভ রহমান পার্থ এসব বলেন।

আমি নির্বাচিত হলে ভোলায় কোন চাঁদাবাজ, টেন্ডারবাজ, দখলদার সন্ত্রাসীদের থাকতে দেয়া হবেনা। আমার মরহুম বাবা নাজিউর রহমান মঞ্জুর কোনদিন আপনাদের সাথে অন্যায় করেনি, আমিও করবোনা কথা দিলাম।

এসময় তিনি আরও বলেন, আমি কোনো দলের একক প্রার্থী না, সংসদে গিয়ে ভোলা সদরের আপামর জনতার প্রতিনিধিত্ব করতে চাই। আপনারা আমার বাবার সাথে ছিলেন ঠকেন নাই, আমার সাথে থাকলেও ঠকবেন না। আমার বাবা মৃত্যুর আগে বলে গিয়েছে পার্থ আমার ভোলা ছাড়িস না, ভোলার মানুষকে ভালোবাসিস বাবাকে দেওয়া সেই প্রতিশ্রুতি অনুযায়ী আপনাদের মাঝে এসেছি। আপনারা আমাকে বাবার মতই গ্রহণ করেছেন।আপনারা জানেন, ২০০৮ সালে আমার বাবা নাজিউর রহমান মঞ্জুর মৃত্যুর পর আমি যখন পাল ছাড়া ঘোড়ার মত হয়ে গিয়েছিলাম তখন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাকে পরম মমতায় কাছে টেনে নিয়ে ভোলার মানুষের পাশে দাড়ানোর সুযোগ করে দিয়েছেন।

 

শেখ হাসিনার পতন হয়েছে। দেশ নতুন করে আরো একবার স্বাধীন হয়েছে। অনেক ত্যাগের বিনিময়ে দেশ এখন গনতন্ত্রের দিকে হাঁটছে। আগামী ১২ ফেব্রুয়ারী দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি এই নির্বাচনে আপনাদের একজন প্রার্থী। ইনশাআল্লাহ আমাকে যদি ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে ভোলাকে এই ধরনের নৈরাজ্য থেকে মুক্ত করবো ইনশাআল্লাহ। আমরা কারো সাথে কোন অন্যায় করতে চাইনা, কোন প্রতিশোধ নিতে চাইনা। আমরা সবাইকে সাথে নিয়ে একটি আধুনিক সুন্দর ভোলা গড়ে তুলবো, আসুন আমরা এই অঙ্গীকার করি।

 

শিবপুর ইউনিয়ন বিজেপির সভাপতি মো. জাকির হাওলাদারের সঞ্চালনায় জনসভায় উপস্থিতি ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব মো. রাইসুল আলম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হুমায়ুন কবির সোপান, বিজেপি জেলা সেক্রেটারি মোতাছিম বিল্লাহ, সদর উপজেলা যুবদলের সদস্য সচিবসহ শিবপুর ইউনিয়ন বিএনপি ও বিজেপির নেতৃবৃন্দ প্রমূখ।


আরও পড়ুন:

ভোলাদর্পণ