ভোলা বুধবার
১২ আগস্ট ২০২৬
০২ মে ২০২৬

ভোলার শিক্ষার গুণগত মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক
65

প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২৬ | ০৮:০১:১৫ পিএম
ভোলার শিক্ষার গুণগত মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ভোলার শিক্ষার গুণগত মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

লালসূর্য প্রতিবেদক : ভোলায় আজ শনিবার (৩১ জানুয়ারি) শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে শিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর করার লক্ষ্যে ভোলায় একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ভোলা শহরের শিল্পকলা একাডেমিতে এ সভা অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী। সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (সরকারি কলেজ–১) মো. আ. কুদ্দুস। সভায় আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা বোর্ডের সদস্য অধ্যাপক মো. আব্দুর খালেক, বরিশাল অঞ্চলের উপপরিচালক (মাধ্যমিক) অধ্যাপক মো. আব্দুল কাদির, বরিশাল শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক ড. মো. রশিদ উদ্দিন এবং বিভাগীয় কর্মকর্তা অধ্যাপক মো. এনামুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. আজাহারুল হক এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রকিবুল হাসান।

বক্তারা শিক্ষার মানোন্নয়নে পাঠদানের গুণগত মান বৃদ্ধি, শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ, শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের ফলাফল উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিক্ষা ব্যবস্থাপনায় সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ ও নৈতিক শিক্ষার চর্চার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়। সভায় ভোলা জেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সকল উচ্চমাধ্যমিক পর্যায়ের অধ্যাপকগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত

০৪ আগস্ট ২০২৬

ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান

০২ আগস্ট ২০২৬

ভোলার শহীদ মোহাম্মদ হানিফ :  বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান
ভোলার শহীদ মোহাম্মদ হানিফ : বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান

২৬ জুলাই ২০২৬

ভোলার শহীদ মোহাম্মদ হানিফ :  বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান
ভোলার শহীদ মোহাম্মদ হানিফ : বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান

২৫ জুলাই ২০২৬

ভোলা সরকারি মহিলা কলেজের ৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায়
ভোলা সরকারি মহিলা কলেজের ৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায়

১৯ জুন ২০২৬

ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা

০২ মে ২০২৬

ভোলাদর্পণ