ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে প্রিজাইডিং অফিসারগণের প্রশিক্ষণ কর্মশালায় ভোলা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ডা. শামীম রহমান
নিজস্ব প্রতিবেদক
132
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | ০২:০২:১৬ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে প্রিজাইডিং অফিসারগণের প্রশিক্ষণ কর্মশালায় ভোলা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ডা. শামীম রহমান
ভোলাদর্পণ প্রতিবেদক : বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনায় এবং উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে আজ ভোলা জেলার চরফ্যাশনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে প্রিজাইডিং অফিসারদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ডা. শামীম রহমান ও ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।আয়োজিত প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা নির্বাচনের তিনটি গুরুত্বপূর্ণ ধাপ নির্বাচনের আগের প্রস্তুতি, নির্বাচনের দিন এবং পরবর্তী কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন।পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে বলেন, “আমরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের সকল স্তরের কর্মকর্তারা দিন-রাত এক করে কাজ করছি। সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা এবং আপনাদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান অঙ্গীকার। আশা করি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ নির্বাচন স¤পন্ন করতে পারব।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন, শ্রেষ্ঠ সমবায়ী প্রতিষ্ঠান জিজেইউএস
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় পুলিশের আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন
০৮ নভেম্বর ২০২৬
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের ভোলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
০৫ নভেম্বর ২০২৬
