ভোলা বুধবার
১২ আগস্ট ২০২৬
১২ এপ্রিল ২০২৬

ভোলায় পিতার জন্য জন্য গরুর গাড়ি মার্কায় ভোট চাইলেন পার্থ’র কন্যা মাহামা রহমান


নিজস্ব প্রতিবেদক
63

প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | ০৮:০২:৪৪ পিএম
ভোলায় পিতার জন্য জন্য গরুর গাড়ি মার্কায় ভোট চাইলেন পার্থ’র কন্যা মাহামা রহমান ভোলায় পিতার জন্য জন্য গরুর গাড়ি মার্কায় ভোট চাইলেন পার্থ’র কন্যা মাহামা রহমান



ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলায় আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোলা-১ সদর আসনে গরুর গাড়ী মার্কায় ভোট চাইলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ’র বড় মেয়ে ও মরহুম নাজিউর রহমানের বড় নাতনী মাহামা রহমান।

 বিকেলে পার্থর জন্মস্থান উত্তর দিঘলদী ইউনিয়নে একটি উঠান বৈঠকে তিনি সাধারণ ভোটারদের উদ্দেশ্য এই আহবান জানান। এসময়ে তার সাথে ছেলেন তার মা’ মিসেস আনমনা রহমানসহ বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপির) সহযোগী সংগঠন জাতীয় মহিলা পার্টির নেতৃবৃন্দ।

এ সময়ে পার্থ’র মেয়ে মাহামা ভোটারদের উদ্দেশ্য বলেন, আমি আপনাদের প্রানের স্পন্দন মরহুম নাজিউর রহমান মঞ্জুর বড় নাতনি ও ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ’র বড় মেয়ে মাহামা রহমান আপনাদের কাছে আমার বাবার জন্য ভোট ভিক্ষা করতে এসেছি। আমার দাদা মরহুম নাজিউর রহমান মঞ্জুর যে ভাবে মৃত্যু অব্দি আপনাদের সেবা করে গেছেন ঠিক তেমনিভাবে আপনার আমার বাবাকেও আগামী ১২ ফেব্রুয়ারী গরুর গাড়ি মার্কায় ভোট দিয়ে সেই পবিত্র দায়িত্ব টুকু দিয়ে ভোলার মানুষের ভাগ্য উন্নয়নের সুযোগ করে দিন। আমার বাবা আপনাদের পবিত্র আমানত আমৃত্যু অক্ষুন্ন রাখবেন ইনশাআল্লাহ।তিনি আরো বলেন, ছোটবেলা থেকে আমার বাবার কাছে শুনে আসছি, মহান আল্লাহর হুকুমে সারাদেশের মানুষ আমার বাবাকে অনেক পছন্দ করেন কিন্তু ভোলার মানুষ আমার বাবাকে অনেক ভালোবাসে। সুতরাং আপনারা শুধু আমাদের ভোটারই নন, আপনারা আমার আত্বার আত্মীয়। এই ভোলার সাথে আমার রক্তের সম্পর্ক আছে।বাবাও আপনাদের সন্তান আমিও আপনাদের সন্তান এই উত্তর দিঘলদীতে আমার বাড়ি। আমি কথা দিচ্ছি যে আপনারা যদি ইনশায়াল্লাহ আমার বাবাকে একবার সুযোগ করে দেন তাহলে ভোলা বাসি কখনো ঠকবেনা। আপনারা আমার বাবার ও আমার জন্য দোয়া করবেন, আর মনে রাখবেন ভোলা আমার বাপের বাড়ি, মার্কা আমাদের গরুর গাড়ি।


আরও পড়ুন:

ভোলাদর্পণ