ভোলার নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে
নিজস্ব প্রতিবেদক
60
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | ০৮:০২:৩০ পিএম
ভোলার নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সমন্বয় সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডাঃ শামীম রহমান
লাল সূর্য প্রতিবেদক : ভোলায় আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্নের লক্ষ্যে ভোলার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ‘নির্বাচনী অপারেশন পরিকল্পনা’ বিষয়ক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে ভোলা সার্কিট হাউসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভোলার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ডা. শামীম রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।
পুলিশ সুপার মহোদয় গোয়েন্দা তথ্য বিশ্লেষণ পূর্বক ভোটকেন্দ্রের নিরাপত্তা, ঝুকিপূর্ণ কেন্দ্রসমূহে বিশেষ নজরদারি, এবং নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের মোতায়েন পরিকল্পনা তুলে ধরেন। এছাড়াও পুলিশ সুপার তাঁর বক্তব্যে সকল বাহিনীকে পেশাদারিত্বের সাথে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্ক থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় সংশ্লিষ্ট সকল বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে নিজ নিজ ইউনিটের প্রস্তুতি ও কর্মপরিকল্পনা তুলে ধরেন। একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে জেলা প্রশাসন ও সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেছে।
আরও পড়ুন:
রাজনীতি সম্পর্কিত আরও
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ
২৭ জুলাই ২০২৬
ভোলায় নিরাপদ সড়কের দাবিতে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন
২৪ জুলাই ২০২৬
ভোলায় শ্রমিকদলের আয়োজনে মহান মে দিবস পালিত
০২ মে ২০২৬
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ভোলা সদর উপজেলা কমিটি অনুমোদন ও পরিচিতি সভা অনুষ্ঠিত
০২ মে ২০২৬
ভোলায় আজ সফরে আসছেন স্পিকার
১৬ এপ্রিল ২০২৬
ভোলার রূপকার নাজিউর রহমান মঞ্জুর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল :জুলাই সনদ সরকার ও বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে-ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
১২ এপ্রিল ২০২৬
