ভোলায় জাতীয় গ্রন্থাগার দিবসে আলোচনা সভা ও পুরস্কার ও সনদ বিতরণ
নিজস্ব প্রতিবেদক
63
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ | ০৯:০২:২৮ পিএম
সভায় প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবদুল্লাহ আল মামুন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করেন।
লাল সূর্য প্রতিবেদক : ভোলায় বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জেলা সরকারি গণগ্রন্থাগারের হলরুমে এ“জ্ঞানেই শক্তি, আগামীর ভিত্তি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা সরকারি গণগ্রন্থাগারের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবদুল্লাহ আল মামুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার মো. হাসানুর রশিদ এবং জেলা তথ্য অফিসার মো. শাহ আব্দুর রহিম নুরন্নবী। ভোলা জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক সবুজ খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে গণগ্রন্থাগারের পাঠক, শিক্ষক, শিক্ষার্থী, সাহিত্যপ্রেমী ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
রাজনীতি সম্পর্কিত আরও
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ
২৭ জুলাই ২০২৬
ভোলায় নিরাপদ সড়কের দাবিতে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন
২৪ জুলাই ২০২৬
ভোলায় শ্রমিকদলের আয়োজনে মহান মে দিবস পালিত
০২ মে ২০২৬
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ভোলা সদর উপজেলা কমিটি অনুমোদন ও পরিচিতি সভা অনুষ্ঠিত
০২ মে ২০২৬
ভোলায় আজ সফরে আসছেন স্পিকার
১৬ এপ্রিল ২০২৬
ভোলার রূপকার নাজিউর রহমান মঞ্জুর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল :জুলাই সনদ সরকার ও বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে-ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
১২ এপ্রিল ২০২৬
