ভোলায় পার্থ’র ২ কন্যা মাহামা ও মাহদিনা রহমান পিতা গরুর গাড়ী মার্কায় ভোট চাইলেন
নিজস্ব প্রতিবেদক
73
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ | ০৯:০২:৫৩ পিএম
ভোলায় পার্থ’র ২ কন্যা মাহামা ও মাহদিনা রহমান পিতা গরুর গাড়ী মার্কায় ভোট চাইলেন
লাল সূর্য প্রতিবেদক : ভোলা বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোলা সদর আসনে গরুর গাড়ী মার্কায় ভোট চাইলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ’র ২ মেয়ে ও মরহুম নাজিউর রহমানের ২ নাতনী মাহামা ও মাহদিনা রহমান। বৃহস্পতিবার বিকেলে পার্থর জন্মস্থান উত্তর দিঘলদী ও বাপ্তা ইউনিয়নে একটি উঠান বৈঠকে তারা সাধারণ ভোটারদের উদ্দেশ্য এই আহবান জানান। এসময়ে তাদের সাথে ছেলেন তার মা’ মিসেস আনমনা রহমান, ভোলা সদর উপজেলা বিজেপির সভপাতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক আবুল বাশার বুলবুলসহ বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপির) সহযোগী সংগঠন জাতীয় মহিলা পার্টির নেতৃবৃন্দ।
এসময়ে পার্থ’র মেয়েদ্বয় ভোটারদের উদ্দেশ্য বলেন, আমরা আপনাদের প্রানের স্পন্দন মরহুম নাজিউর রহমান মঞ্জুর নাতনি ও ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ’র মেয়ে মাহামা ও মাহদিনা রহমান আপনাদের কাছে আমাদের বাবার জন্য ভোট ভিক্ষা করতে এসেছি। আমাদের দাদা মরহুম নাজিউর রহমান মঞ্জুর যেভাবে মৃত্যু অব্দি আপনাদের সেবা করে গেছেন ঠিক তেমনিভাবে আপনারা আমার বাবাকেও আগামী ১২ ফেব্রুয়ারী গরুর গাড়ি মার্কায় ভোট দিয়ে সেই পবিত্র দায়িত্ব টুকু দিয়ে ভোলার মানুষের ভাগ্য উন্নয়নের সুযোগ করে দিন। ভোলা-বরিশাল সেতু, ভোলায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য গরুর গাড়ী মার্কায় ভোট দিন। আমার বাবা আপনাদের পবিত্র আমানত আমৃত্যু অক্ষুণœ রাখবেন ইনশাআল্লাহ।
তারা আরো বলেন, ছোটবেলা থেকে আমাদের বাবার কাছে শুনে আসছি, মহান আল্লাহর হুকুমে সারাদেশের মানুষ বাবাকে অনেক পছন্দ করেন কিন্তু ভোলার মানুষ আমাদের বাবাকে অনেক ভালোবাসেন। সুতরাং আপনারা শুধু আমাদের ভোটারই নন, আপনারা আমার আত্বার আত্মীয়। এই ভোলার সাথে আমাদের রক্তের সম্পর্ক আছে। বাবাও আপনাদের সন্তান আমিও আপনাদের সন্তান এই উত্তর দিঘলদীতে আমার বাড়ি। আমি কথা দিচ্ছি যে আপনারা যদি ইনশায়াল্লাহ আমাদের বাবাকে একবার সুযোগ করে দেন তাহলে ভোলাবাসি ইনশায়াল্লাহ কখনো ঠকবেনা। আপনারা আমার বাবার ও আমাদের জন্য দোয়া করবেন, আর মনে রাখবেন ভোলা আমাদের বাপের বাড়ি, মার্কা আমাদের গরুর গাড়ি।
আরও পড়ুন:
রাজনীতি সম্পর্কিত আরও
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ
২৭ জুলাই ২০২৬
ভোলায় নিরাপদ সড়কের দাবিতে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন
২৪ জুলাই ২০২৬
ভোলায় শ্রমিকদলের আয়োজনে মহান মে দিবস পালিত
০২ মে ২০২৬
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ভোলা সদর উপজেলা কমিটি অনুমোদন ও পরিচিতি সভা অনুষ্ঠিত
০২ মে ২০২৬
ভোলায় আজ সফরে আসছেন স্পিকার
১৬ এপ্রিল ২০২৬
ভোলার রূপকার নাজিউর রহমান মঞ্জুর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল :জুলাই সনদ সরকার ও বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে-ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
১২ এপ্রিল ২০২৬
