রহস্যজনকভাবে কমেছে ফেসবুক ফলোয়ার সংখ্যা!
ডেস্ক রিপোর্ট
561
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২২ | ১০:১০:৪৭ এএম
ফাইল-ফটো
রহস্যজনকভাবে হঠাৎই কমেছে ফেসবুক পেইজে ফলোয়ার সংখ্যা। বুধবার (১২ অক্টোবর) সকাল থেকেই এই ঘটনার বহু উদাহরন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে। এই প্রতিবেদন প্রকাশের সময় মেটার সিইও মার্ক জুকারবার্গসহ বাংলাদেশের কয়েকটি ফেসবুকে দেখা যায়, তাদের ফলোয়ার পূর্বের অবস্থানে ফিরেছে।
ফেসবুক ফলোয়ার সমস্যায় মার্ক জুকারবার্গের ফলোয়ার মাত্র ৯ হাজার ৯৯৪-তে এসে দাঁড়িয়েছিল। তবে বর্তমানে তার ফলোয়ার ১১ কোটি ৯১ লাখ ৬৭ হাজার ৫৬৭-তে আছে।
বিশেষজ্ঞরা বলছেন, হয়তো পর্যায়ক্রমে সকল আইডির এই সমস্যা সমাধান হয়ে যাবে।
এর আগে মার্কিন গণমাধ্যম নিউজউইক একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের কয়েকটি বড় মিডিয়ার ফেসবুক অ্যাকাউন্ট উল্লেখযোগ্য সংখ্যক ফলোয়ার হারিয়েছে। গত সোম ও মঙ্গলবার প্রতিষ্ঠানগুলোর ফলোয়ারের সংখ্যা আকস্মিকভাবে হ্রাস পেয়েছে।
এ নিয়ে ফেসবুকের তরফ থেকে কোনো মন্তব্য পাওয়া না গেলও, প্রতিষ্ঠানটির কমিউনিটি স্ট্যান্ডার্ড এনফোর্সমেন্ট রিপোর্ট বলছে চলতি বছরের এপ্রিল থেকে জুনের মধ্যে প্রায় ১.৪ বিলিয়ন সন্দেহজনক বট অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তার আগের তিন মাসে প্রায় ১.৬ বিলিয়ন ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করেছে প্রতিষ্ঠানটি।
অনেক ব্যবহারকারী হঠাৎ ফলোয়ার সংখ্যা হারানোর অভিযোগ পাওয়ায় ধারণা করা হচ্ছে, ভুয়া অ্যাকাউন্টগুলো বন্ধ করার ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখন তাই প্রশ্ন উঠছে মার্ক জুকারবার্গের সমস্ত অনুসারীরাও কী ভুয়া ছিল?
আরও পড়ুন:
তথ্য প্রযুক্তি সম্পর্কিত আরও
ভোলায় পিআইবির ৩দিনব্যাপী ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
১৮ জুন ২০২৬
ভোলায় মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
০২ মে ২০২৬
চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা
০২ মে ২০২৬
দৈনিক আজকের ভোলার ৩৩ বছরে পদার্পণ উপলক্ষে আজ আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী
২৪ এপ্রিল ২০২৬
ভোলা প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
২৪ এপ্রিল ২০২৬
ভোলা প্রেসক্লাবের নতুন কমিটিকে প্রাথমিক শিক্ষক সমিতির ফুলেল শুভেচ্ছা অভিনন্দন
১৪ এপ্রিল ২০২৬
