বুধবার বৃষ্টি কিছুটা কমে আসবে, বলছে আবহাওয়া অধিদপ্তর
ডেস্ক রিপোর্ট
492
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২২ | ০৬:১০:২৩ এএম
ফাইল-ফটো
রাজধানীর আকাশ গতকাল সারা দিন ধরেই মেঘলা ছিল। কিছু কিছু জায়গায় সামান্য বৃষ্টিও হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া। আবহাওয়াবিদরা বলছেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবেই এই বৃষ্টি।
রাজধানীতে সারা দিনই আজ বৃষ্টি হবে বলছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকার পার্শ্ববর্তী এলাকাগুলোতেও বৃষ্টি হবে। বৃষ্টি আগামীকাল মঙ্গলবারও হতে পারে। পরশু বুধবার বৃষ্টি কিছুটা কমে আসবে।
আজ সকাল আটটায় দেওয়া আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি বাংলাদেশের পায়রা বন্দর থেকে ৪৯৫ কিলোমিটার দূরে আছে। এটি বাংলাদেশের উপকূলের দিকেই ধেয়ে আসছে। এর প্রভাবে উপকূলের বিভিন্ন জেলায় প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া শুরু হয়েছে।
মোংলা-পায়রায় ৭ নম্বর ও চট্টগ্রাম-কক্সবাজারে ৬ নম্বর বিপদসংকেত দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদ মো. আবদুল মান্নান বলেন, রংপুর বিভাগ বাদ দিয়ে আজ সারা দেশেই বৃষ্টি হবে। বৃষ্টি হবে কালও। বুধবার বৃষ্টির রেশ কিছুটা কমে আসবে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, ঘূর্ণিঝড় এর সম্মুখভাগের প্রভাব, অমাবস্যা এবং বায়ুচাপের পার্থক্যের কারণে এবারের ঘূর্ণিঝড়টির প্রভাব অনেকাংশে বেশি হতে পারে। এর প্রভাবে উপকূলে ছয় ফুটের চেয়ে বেশি উচ্চতার জলোচ্ছ্বাসও হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ মধ্যরাতের পরে ঘূর্ণিঝড়টি বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে। দেশের উপকূলীয় জেলা পটুয়াখালী, বরিশাল ও ভোলায় এর প্রভাব অপেক্ষাকৃত বেশি হতে পারে।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলা সরকারি মহিলা কলেজের ৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায়
১৯ জুন ২০২৬
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা
০২ মে ২০২৬
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
০২ মে ২০২৬
চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা
০২ মে ২০২৬
ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
০২ মে ২০২৬
শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে : ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান
০২ মে ২০২৬
