ভোলা শনিবার
২০ জুন ২০২৬
০২ মে ২০২৬

বঙ্গবন্ধু টানেলের দক্ষিণ টিউব সমাপ্তি অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেবেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
572

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২২ | ০৪:১১:৪২ এএম
বঙ্গবন্ধু টানেলের দক্ষিণ টিউব সমাপ্তি অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেবেন প্রধানমন্ত্রী ফাইল-ফটো

কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের একটি টিউবের নির্মাণকাজ শেষ হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) সকালে টানেলের দক্ষিণ টিউবের নির্মাণ কাজের সমাপ্তি উদযাপন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস টানেলটি পরিদর্শন করেছেন। তিনি জানান, দক্ষিণ এশিয়ায় নদীর তলদেশের প্রথম এ টানেলটি আগামী জানুয়ারিতে যান চলাচলের জন্য খুলে দেয়া হবে। এরই মধ্যে এর টানেলের ৯৪ শতাংশের বেশি কাজ সম্পন্ন হয়েছে।

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পের পরিচালক হারুনুর রশীদ বলেন, টানেলটি চালু হলে চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম বন্দর এবং পশ্চিম প্রান্তে অবস্থিত বিমানবন্দরের সঙ্গে একটি উন্নত ও সহজ যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে। এছাড়া পূর্বাঞ্চলের শিল্প কারখানা থেকে উৎপাদিত পণ্য ও কাঁচামাল চট্টগ্রাম বন্দর ও বিমানবন্দরে নিয়ে যেতে সময় ও খরচও কমে যাবে।

প্রসঙ্গত, ২০১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যৌথভাবে কর্ণফুলী টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর ২০১৯ সালে প্রথম টানেল টিউবের বোরিং কাজ শুরু হয়, আর দ্বিতীয় টিউবের বোরিং কাজ শুরু হয় ২০২০ সালে।

টানেলটি চট্টগ্রামের পতেঙ্গার নেভাল অ্যাকাডেমি প্রান্ত থেকে শুরু করে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড এবং আনোয়ারায় কর্ণফুলী ফার্টিলাইজার লিমিটেড কারখানার মধ্যে নদীর তলদেশে সংযোগ স্থাপন করছে। মূল টানেলের দৈর্ঘ্য ৩.৩২ কিলোমিটার এবং এতে দুটি টিউব রয়েছে। প্রতিটিতে রয়েছে দুটি করে লেন।  মূল টানেলের পশ্চিম এবং পূর্ব দিকে একটি রয়েছে ৫ কিলোমিটারের সংযোগ সড়ক ।

বাংলাদেশ ও চীন সরকারের যৌথ অর্থায়নে টানেল প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটির মোট ব্যয় প্রায় ১০ হাজার ৫৩৭ কোটি টাকা। চীনের এক্সিম ব্যাংক ৫ হাজার ৯১৩ কোটি টাকা ঋণ দিচ্ছে এবং বাদবাকি অর্থ দিচ্ছে বাংলাদেশ সরকার।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলা সরকারি মহিলা কলেজের ৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায়
ভোলা সরকারি মহিলা কলেজের ৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায়

১৯ জুন ২০২৬

ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা

০২ মে ২০২৬

ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত :  দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার

০২ মে ২০২৬

চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা
চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা

০২ মে ২০২৬

ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

০২ মে ২০২৬

শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে :  ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান
শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে : ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান

০২ মে ২০২৬

ভোলাদর্পণ