ভোলা রবিবার
২৭ সেপ্টেম্বর ২০২৬
১৭ আগস্ট ২০২৬

বিশ্বে করোনায় শনাক্ত ও মৃত্যুর হার বেড়েছে

ডেস্ক রিপোর্ট
572

প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২২ | ০৫:১১:৪৫ এএম
বিশ্বে করোনায় শনাক্ত ও মৃত্যুর হার বেড়েছে ফাইল-ফটো

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরো ৬৫৫ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা প্রায় একশো বেড়েছে। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৬৬ লাখ ৭ হাজার ৭৬৭ জনে পৌঁছেছে।

একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮১ হাজার ২২২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা প্রায় দেড় লাখ বেড়েছে। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ৬৩ কোটি ৮৩ লাখ ১৬ হাজার ৪৯৪ জনে দাঁড়িয়েছে।

করোনাভাইরাসের শুরু থেকে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে বুধবার (৯ নভেম্বর) সকালের দিকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে জাপানে। এ সময়ে দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৪০১ জন এবং মারা গেছেন ৭০ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ২৭ লাখ ৯০ হাজার ২৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৪৭ হাজার ১৩৯ জন মারা গেছেন।

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে ফ্রান্স। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৫৯১ জন এবং মারা গেছেন ১১৭ জন। করোনা মহামারির শুরু থেকে এ দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৭০ লাখ ১২ হাজার ৩১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৫৭ হাজার ৫৪৬ জন মারা গেছেন।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪ হাজার ৩২০ জন এবং মারা গেছেন ৬৩ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ১৪ লাখ ৭২ হাজার ৫৯১ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯০ হাজার ৭১২ জনের।

আর যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ১৭৮ জন এবং মারা গেছেন ১০৬ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত ৯ কোটি ৯৬ লাখ ৯৩ হাজার ৬২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ৯৮ হাজার ৪৯৩ জন মারা গেছেন।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৫ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৯৭০ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৪৯ লাখ ৯ হাজার ৪৮০ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৮৮ হাজার ৫৩৯ জনের।

চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময়  ৪৪জনকে আটক :  ভ্রম্যমাণ আদালতে সাজা
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৪জনকে আটক : ভ্রম্যমাণ আদালতে সাজা

০৮ সেপ্টেম্বর ২০২৬

ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ আটক
ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ আটক

০৭ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত :  সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান

১৭ আগস্ট ২০২৬

ভোলাদর্পণ