ভোলা শনিবার
২০ জুন ২০২৬
২৯ জানুয়ারী ২০২৬

ফাইনালের টিকিট পেতে পাকিস্তানের লক্ষ্য ১৫৩

খেলা ডেস্ক
556

প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২২ | ১০:১১:১৯ এএম
ফাইনালের টিকিট পেতে পাকিস্তানের লক্ষ্য ১৫৩ ফাইল-ফটো

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের নক আউট পর্বের খেলা শুরু হয়েছে। যেখানে প্রথম সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ে নেমেছিল গত আসরের রানার্সআপ নিউজিল্যান্ড। শুরুতেই তিন উইকেট হারিয়ে বেশ চাপে পড়েছিল তারা। তবে অধিনায়ক কেন উইলিয়ামসন ও ড্যারেল মিচেলের ৬৮ রানের জুটিতে ভর করে ১৫২ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করিয়েছে কিউইরা। ফলে ফাইনালের টিকিট পেতে পাকিস্তানের লক্ষ্য ১৫৩ রান। বুধবার (৯ নভেম্বর) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম ওভারেই শাহিন শাহ আফ্রিদির বলে এলবিডব্লুর ফাঁদে পড়েন ওপেনার ফিন অ্যালেন। মাত্র ৪ রানেই সাজঘরে ফেরেন এই ব্যাটার। আরেক ওপেনার কনওয়ে কিছুটা আক্রমনাত্বক হওয়ার চেষ্টা করছিলেন। তবে পাওয়ার প্লের শেষ বলে দলীয় ৩৮ রানে রানআউট হয়ে ফিরতে হয় তাকে। শাদাব খানের সরাসরি থ্রোয়ে সাজঘরে ফিরে আসার আগে ২০ বলে ২১ রান করেন এই ব্যাটার। এরপর আরেক স্পিনার মোহাম্মদ নওয়াজের বলে তার হাতেই ক্যাচ দিয়ে ফেরেন গ্লেন ফিলিপসও। ইনিংসে ৮ বলে মাত্র ৬ রান করেন এই ব্যাটার। ফলে দলীয় পঞ্চাশ রানের আগেই তিন উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। এরপর ইনিংস মেরামতের কাজ সারেন অধিনায়ক কেন উইলিয়ামসন ও মিডল অর্ডার ব্যাটার ড্যারেল মিচেলে। তাদের ৫০ বলে ৬৮ রানের জুটিতে দলীয় একশ ছাড়ায় কিউইরা। দলীয় ১১৭ রানে অধিনায়ক কেন উইলিয়ামসন শাহিন শাহ আফ্রিদির দ্বিতীয় শিকার হয়ে সাজঘরে ফেরেন। বোল্ড হয়ে বিদায়ের আগে ৪২ বলে ৪৬ রান করেন এই ব্যাটার। তবে মিচেল শেষ পর্যন্ত টিকে থেকে দলকে দেড়শ রানের কোটায় নিয়ে যান। তার ৩৫ বলে তিন বাউন্ডারি ও এক ছক্কায় ৫৩ রানে ভর করে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫২ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করিয়েছে নিউজিল্যান্ড। আরেক প্রান্তে জিমি নিসাম ১২ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন। বোলিংয়ে পাকিস্তানের পক্ষে শাহিন শাহ আফ্রিদি ২৪ রানে দুই উইকেট পেয়েছেন। এছাড়া মোহাম্মদ নওয়াজ ও শিকার করেন ১টি করে উইকেট। নিউজিল্যান্ড স্কোয়াডঃ ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ইশ সোধি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট। পাকিস্তান স্কোয়াডঃ মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি।

আরও পড়ুন:

খেলা সম্পর্কিত আরও
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০ এপ্রিল ২০২৬

ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২১ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও  প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত

০৬ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

৩০ জানুয়ারী ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২৯ জানুয়ারী ২০২৬

ভোলাদর্পণ