ভার্চুয়াল কিবোর্ডে নতুন আপডেট আনছে গুগল
ডেস্ক রিপোর্ট
601
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২২ | ০৬:১১:২৮ এএম
ফাইল-ফটো
সম্প্রতি গুগল তাদের ভার্চুয়াল কিবোর্ড জি-বোর্ডে নতুন আপডেট আনছে। আইফোন বা অ্যান্ড্রয়েড উভয় ভার্সনে চলবে নতুন আপডেট। গুগলের ভাষ্যমতে, নতুন আপডেটের ফলে জি-বোর্ডে ইমোজি, স্টিকার ও জিআইএফ ব্যবহার করা যাবে।
টেক জায়ান্ট গুগল জানিয়েছে, জি-বোর্ড ইমোজিগুলো নিয়ে এখনো ডেভেলপাররা কাজ করছেন। তবে তাদের বেটা ভার্সনে কিছু ইমোজি উন্মুক্ত করা হয়েছে। পুরো কাজ সম্পন্ন হলে শিগগিরই নতুন ইমোজিগুলো অবমুক্ত করা হবে।
নাইট টু ফাইভ গুগলের প্রতিবেদন অনুসারে নতুন ডিজাইনের ইমোজিগুলো জিবোর্ডের টপ বারে আনা হবে। ফলে সহজেই ব্যবহারকারীরা এগুলা ব্যবহার করতে পারবেন।
এছাড়াও এতে পিল-সেফ সার্চ ফিল্ড অপশন যুক্ত করা হয়েছে। ফলে কেউ চাইলে একই রকমে দেখতে আরও ইমোজি খুঁজে বের করতে পারবেন। জিবোর্ডের নতুন একটি স্কিনশট পাওয়া গেছে। সেখানে ইমোজি ট্যাবের পরিবর্তন দেখা গেছে।
তবে নতুন ডিজাইনে পূর্বের ‘এবিসি’ বাটনটি পাওয়া যায়নি। এর পরিবর্তে অ্যাপটি নতুন কিছু আনতে চলেছে।
প্রতিবেদন অনুসারে, নতুন জি-বোর্ডটি আগের ভার্সনের তুলনায় বেশ গতিশীল হবে। এটি ব্যবহার করাও বেশ সহজ হবে।
আরও পড়ুন:
তথ্য প্রযুক্তি সম্পর্কিত আরও
ভোলায় মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
২০ জুন ২০২৬
ভোলায় পিআইবির ৩দিনব্যাপী ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
১৮ জুন ২০২৬
ভোলায় মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
০২ মে ২০২৬
চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা
০২ মে ২০২৬
দৈনিক আজকের ভোলার ৩৩ বছরে পদার্পণ উপলক্ষে আজ আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী
২৪ এপ্রিল ২০২৬
ভোলা প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
২৪ এপ্রিল ২০২৬
