ভোলা শনিবার
২০ জুন ২০২৬
০২ মে ২০২৬

ঠিকাদারদের বেশি দামে কাজ দিলে মিডিয়া ও দুদক ধরবেঃ পানিসম্পদ প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
507

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২২ | ১০:১১:২৩ এএম
ঠিকাদারদের বেশি দামে কাজ দিলে মিডিয়া ও দুদক ধরবেঃ পানিসম্পদ প্রতিমন্ত্রী ফাইল-ফটো

পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামিম-এমপি বলেছেন, বহির্বিশ্বে যুদ্ধের কারণে জিনিসপত্রের দাম বেড়ে গেছে। এখন ঠিকাদাররা কাজ করতে চাচ্ছে না। এখন বেশি দামে কাজ দিলে মিডিয়া ও দুদক বলবে, পানি উন্নয়ন বোর্ড দুর্নীতি করেছে। আসলেতো দুর্নীতি হয়নি, রাতারাতি কোন কিছু সম্ভব না, বাঁধের কাজের জন্য অপেক্ষা করতে হবে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে লক্ষ্মীপুরের রামগতি-কমলনগরে মেঘনা নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে এসে স্থানীয় ফলকন বাজারে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা হচ্ছে দু:খী মানুষের মুখে হাসি ফোটাতে হবে।  মেঘনা ভাঙনে নি:স্ব মানুষের মুখে হাসি ফুটাতে দ্রুত তীর রক্ষা বাঁধ প্রকল্পের কাজ শেষ করতে হবে। এজন্য নদী পাড়ের মানুষের কাছে প্রয়োজনে বার বার যাওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য মেজর (অব:) আব্দুল মান্নান, জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান, মহা পরিচালক ফজলুর রশিদ, লক্ষ্মীপুরের নির্বাহী প্রকৌশলী ফারুক আহমেদ প্রমুখ। পরে কমলনগরের লুধুয়া থেকে স্পীড বোর্ডের মাধ্যমে রামগতি পর্যন্ত নদী পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলা সরকারি মহিলা কলেজের ৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায়
ভোলা সরকারি মহিলা কলেজের ৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায়

১৯ জুন ২০২৬

ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা

০২ মে ২০২৬

ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত :  দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার

০২ মে ২০২৬

চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা
চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা

০২ মে ২০২৬

ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

০২ মে ২০২৬

শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে :  ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান
শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে : ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান

০২ মে ২০২৬

ভোলাদর্পণ