রেকর্ড সময় মহাকাশে কাটিয়ে পৃথিবীর মাটিতে এক্স-৩৭বি
ডেস্ক রিপোর্ট
559
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২২ | ০৭:১১:৩৩ এএম
ফাইল-ফটো
একটি মনুষ্যবিহীন মার্কিন সামরিক মহাকাশযান ষষ্ঠ মিশনে ৯০৮ দিন কক্ষপথে কাটিয়ে রেকর্ড করেছে। বৈজ্ঞানিক গবেষণায় ব্যবহৃত যানটি শনিবার (১২ নভেম্বর) ভোরে পৃথিবীর মাটিতে অবতরণ করে। সৌরচালিত এক্স-৩৭বি নামের যানটি নাসার কেনেডি স্পেস সেন্টারে অবতরণ করে। যার আগের মিশন ৭৮০ দিন স্থায়ী হয়েছিল।
বাহনটি নির্মাণকারী সংস্থা বোয়িংয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্টে জিম চিল্টন বলেন, ২০১০ সালে এক্স-৩৭বি প্রথম উৎক্ষেপণ হয়। এবার রেকর্ড ভেঙে দিয়েছে।
দ্রুত পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রে নতুন মহাকাশ প্রযুক্তি যুক্তরাষ্ট্রকে অতুলনীয় ক্ষমতা দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
মহাকাশ অভিযানের প্রধান জেনারেল চান্স সল্টজম্যান বলেছেন, মিশনটি মহাকাশ অনুসন্ধানে বিমানবাহিনীর গুরুত্ব ও অংশীদারের পাশাপাশি মহাকাশে কম খরচে প্রবেশাধিকার সম্প্রসারণের ওপর আলোকপাত করেছে।
আরও পড়ুন:
তথ্য প্রযুক্তি সম্পর্কিত আরও
ভোলায় পিআইবির ৩দিনব্যাপী ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
১৮ জুন ২০২৬
ভোলায় মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
০২ মে ২০২৬
চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা
০২ মে ২০২৬
দৈনিক আজকের ভোলার ৩৩ বছরে পদার্পণ উপলক্ষে আজ আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী
২৪ এপ্রিল ২০২৬
ভোলা প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
২৪ এপ্রিল ২০২৬
ভোলা প্রেসক্লাবের নতুন কমিটিকে প্রাথমিক শিক্ষক সমিতির ফুলেল শুভেচ্ছা অভিনন্দন
১৪ এপ্রিল ২০২৬
