কাগজে মোড়ানো অবস্থায় ফুটফুটে নবজাতক উদ্ধার
ডেস্ক রিপোর্ট
554
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২২ | ১০:১১:০২ এএম
ফাইল-ফটো
নরসিংদীর মনোহরদীতে কলেজের পাশ থেকে কাগজে মোড়ানো ফুটফুটে একদিনের এক মেয়ে নবজাতককে জীবিত উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৩ নভেম্বর) সকালে মনোহরদী সরকারি কলেজের পশ্চিম পাশ থেকে নবজাতকটি উদ্ধার করা হয়। তবে খোঁজ মেলেনি শিশুটির মা-বাবার।
স্থানীয়রা জানায়, সকালে হাঁটতে বের হন শান্তা ইসলাম নামে এক নারী। কলেজের সামনে পৌঁছলে কান্নার শব্দ শোনেন তিনি। পরে থানায় খবর দিলে নবজাতকটি উদ্ধার করে পুলিশ। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন বলেন, কে বা কারা একদিনের এ নবজাতকটি ফেলে রেখে পালিয়ে গেছেন। তার প্রকৃত বাবা-মাকে শনাক্তের চেষ্টা চলছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনির হোসেন বলেন, শিশুটির চিকিৎসায় কোনো ত্রুটি রাখা হচ্ছে না। আমাদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রাশেদুল হাসান মাহমুদ বলেন, নবজাতকটির বয়স একদিন বলে ধারণা করা হচ্ছে। শিশুটির শারীরিক অবস্থা বেশ ভালো। এরপরও হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েক দিন তাকে পর্যবেক্ষণে রাখা হবে।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
০৪ আগস্ট ২০২৬
ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
০২ আগস্ট ২০২৬
ভোলার শহীদ মোহাম্মদ হানিফ : বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান
২৬ জুলাই ২০২৬
ভোলার শহীদ মোহাম্মদ হানিফ : বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান
২৫ জুলাই ২০২৬
ভোলা সরকারি মহিলা কলেজের ৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায়
১৯ জুন ২০২৬
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা
০২ মে ২০২৬
