ভোলা শনিবার
২০ জুন ২০২৬
০২ মে ২০২৬

বিদ্যুৎ না থাকার সুযোগ কাজে লাগিয়ে ছিনতাই, গ্রেপ্তার ২৪

ডেস্ক রিপোর্ট
477

প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২২ | ০৬:১০:০১ এএম
বিদ্যুৎ না থাকার সুযোগ কাজে লাগিয়ে ছিনতাই, গ্রেপ্তার ২৪ ফাইল-ফটো

র‌্যাবের অভিযানে রাজধানীর শাহজাহানপুর, মতিঝিল, পল্টন এবং যাত্রাবাড়ী এলাকা হতে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ মোট ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত বিষাক্ত মলম ও দেশীয় অস্ত্রশস্ত্রও উদ্ধার করা হয়।

বুধবার(৫ অক্টোবর)র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গতকাল রাতে রাজধানীতে বিদ্যুৎ না থাকায় সুযোগ পেয়ে ছিনতাইকারী চক্রের দৌরাত্ম্য বেড়ে যায়। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর আভিযানিক দল রাজধানীর শাহজাহানপুর, মতিঝিল এবং পল্টন মডেল থানাধীন এলাকায় সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত একযোগে সাঁড়াশি অভিযান পরিচালনা করে। এসময় ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ মোট ২৪ জন সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‍্যাব।

গ্রেপ্তারকালে আসামীদের নিকট হতে সুইচ গিয়ার, এন্টিকাটার, ব্লেড, কাঁচি, চাকু, ক্ষুরসহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা নিয়মিতভাবে এসব এলাকায় ছিনতাইয়ের কার্যক্রম চালিয়ে আসছিল এবং গতরাতে বিদ্যুৎ না থাকায় সুযোগ গ্রহণ করে সংঘবদ্ধভাবে বড় ধরনের ছিনতাইয়ের পরিকল্পনা করে।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলা সরকারি মহিলা কলেজের ৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায়
ভোলা সরকারি মহিলা কলেজের ৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায়

১৯ জুন ২০২৬

ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা

০২ মে ২০২৬

ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত :  দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার

০২ মে ২০২৬

চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা
চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা

০২ মে ২০২৬

ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

০২ মে ২০২৬

শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে :  ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান
শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে : ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান

০২ মে ২০২৬

ভোলাদর্পণ