ভোলা বৃহস্পতিবার
১৩ আগস্ট ২০২৬
০২ মে ২০২৬

অনলাইনেই ‘ড্রাইভিং লাইসেন্স’ এর সকল সমাধান

ডেস্ক রিপোর্ট
514

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২২ | ০৬:১১:৩৪ এএম
অনলাইনেই ‘ড্রাইভিং লাইসেন্স’ এর সকল সমাধান ফাইল-ফটো

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ড্রাইভিং লাইসেন্স ইস্যুর প্রক্রিয়া সহজ করার অংশ হিসেবে অনলাইনে লাইসেন্স পাওয়ার সুবিধা চালু করেছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিআরটিএ।

জানা গেছে, বিআরটি’র এ সুবিধার ফলে গ্রাহকদের ৩ থেকে ৪ বারের পরিবর্তে মাত্র একবারই বিআরটিএ কার্যালয়ে যেতে হবে। এছাড়া ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডও পাওয়া যাবে ডাকযোগে।

ঐ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, লার্নার ড্রাইভিং লাইসেন্স এবং স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের জন্য দু'টি আবেদনের পরিবর্তে অনলাইন বেজইড একটি কম্বাইনড ফরম ১৬ নভেম্বর (বুধবার) থেকে বিআরটিএ সার্ভিস পোর্টালে (BSP) চালু হবে। এক্ষেত্রে আবেদনকারীকে ৩/৪ বারের পরিবর্তে শুধুমাত্র একবার পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেওয়া ও বায়ো-এনরোলমেন্টের জন্য আসতে হবে।

আরো বলা হয়, এছাড়াও এ সিস্টেম থেকে আবেদনকারীরা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে অনলাইন ভেরিফিকেশন বেজড QR কোড সম্বলিত লার্নার লাইসেন্স গ্রহণ, ফি প্রদান, পরীক্ষার ফল জানা, সিস্টেম জেনারেটেড স্মার্ট কার্ড আবেদন দাখিল, QR কোড বেজড সিস্টেম জেনারেটেড মোটরযান চালনার অস্থায়ী অনুমতিপত্র বা একনলেজমেন্ট স্লিপ প্রাপ্তি এবং আবেদনপত্র বা কার্ড প্রস্তুতের প্রতিটি পর্যায়ে স্ট্যাটাস জানতে পারবেন। এছাড়া ডাকযোগে স্মার্টকার্ড গ্রহণ করতে পারবেন।

এ সেবা পেতে বিআরটিএ সার্ভিস পোর্টালে https://bsp.brta.gov.bd/প্রবেশ করে জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং জন্ম তারিখ এন্ট্রি করে ইউজার আইডি খুলতে হবে।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত

০৪ আগস্ট ২০২৬

ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান

০২ আগস্ট ২০২৬

ভোলার শহীদ মোহাম্মদ হানিফ :  বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান
ভোলার শহীদ মোহাম্মদ হানিফ : বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান

২৬ জুলাই ২০২৬

ভোলার শহীদ মোহাম্মদ হানিফ :  বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান
ভোলার শহীদ মোহাম্মদ হানিফ : বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান

২৫ জুলাই ২০২৬

ভোলা সরকারি মহিলা কলেজের ৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায়
ভোলা সরকারি মহিলা কলেজের ৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায়

১৯ জুন ২০২৬

ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা

০২ মে ২০২৬

ভোলাদর্পণ