বঙ্গবন্ধুর ভাষণ দেবার ৫০ বছর পর একই মাঠে ভাষণ দেবেন শেখ হাসিনা
ডেস্ক রিপোর্ট
551
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২২ | ০৬:১১:৪০ এএম
ফাইল-ফটো
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (২৪ নভেম্বর) জনসভায় অংশ নিতে যশোর যাচ্ছেন। প্রধানমন্ত্রী শামস-উল হুদা স্টেডিয়ামে ভাষণ দেবেন। তাঁর সফর ঘিরে প্রস্তুতিতে ঘাটতি রাখছেন না নেতাকর্মীরা। তারা বলছেন, উন্নয়ন অগ্রযাত্রার ধারাবাহিকতায়, তাদের প্রত্যাশার পালে লাগবে প্রাপ্তির হাওয়া। নেতাদের অনেকে যশোরকে সিটি করপোরেশন করার দাবি তুলে ধরেন।
যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলন জানান, জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে চায় জেলা আওয়ামী লীগ। তিনি জানান যশোরে বিএনপির বিশৃঙ্খলার জবাব দেয়া হবে।
দলীয় সূত্রে জানা যায়, সম্প্রতি দলীয় ফোরামের বৈঠকে প্রধানমন্ত্রী জানান, এখন থেকে দলকে আরও বেশি সময় দেবেন। দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে পর্যায়ক্রমে সব জেলায় সফর করার পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার প্রথম জনসভা হবে যশোর স্টেডিয়ামে।
যশোরের শামস-উল হুদা স্টেডিয়ামে মাঠে ১৯৭২ সালের ২৬ ডিসেম্বর ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একই মাঠে ৫০ বছর পর জনসভায় ভাষণ দেবেন তার জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা।
নৌকার আদলে সেখানে তৈরি করা হচ্ছে জনসভার মঞ্চ। যশোরজুড়ে চলছে সাজসজ্জার কাজ। তৈরি করা হচ্ছে তোরণ, অভ্যর্থনা গেট।
যশোর জেলা আওয়ামী লীগের নেতারা জানান, জনসভায় ৫ থেকে ১০ লাখ মানুষের উপস্থিতি ঘটানোর টার্গেট রয়েছে। জনসভায় যশোরের আটটি উপজেলাসহ খুলনা বিভাগের ১০ জেলা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেবেন।
এর আগে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর যশোর ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভা
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
০৪ আগস্ট ২০২৬
ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
০২ আগস্ট ২০২৬
ভোলার শহীদ মোহাম্মদ হানিফ : বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান
২৬ জুলাই ২০২৬
ভোলার শহীদ মোহাম্মদ হানিফ : বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান
২৫ জুলাই ২০২৬
ভোলা সরকারি মহিলা কলেজের ৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায়
১৯ জুন ২০২৬
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা
০২ মে ২০২৬
