ভোলা বৃহস্পতিবার
১৩ আগস্ট ২০২৬
২৯ জানুয়ারী ২০২৬

কাতারের উদ্দেশ্যে উড়াল দিলেন দীপিকা

খেলা ডেস্ক
602

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২২ | ০৬:১২:২৬ এএম
কাতারের উদ্দেশ্যে উড়াল দিলেন দীপিকা ফাইল-ফটো

‘পাঠান’ ছবির বেশরম রং গানে দীপিকা পাড়ুকোনের গেরুয়া মনোকিনি নিয়ে ভারতে চলছে বিতর্ক। এর মধ্যেই নায়িকা হাসিমুখে ধরা দিয়েছেন মুম্বাই বিমানবন্দরে। পরনে খাকি কোট-প্যান্ট। ভেতরে সাদা টপ। ফুটবল বিশ্বকাপের ট্রফি উদ্বোধন করতে লুসাইল স্টেডিয়ামে যাচ্ছিলেন তিনি।

যাওয়ার আগে ক্যামেরায় পোজ দিলেন দীপিকা। চোখেমুখে উদ্বেগের ছাপও নেই তার। ‘পাঠান’ প্রসঙ্গে কোনো কথাও বলেননি। বরং খেলার আমেজেই দেখা গেল তাকে। খোশমেজাজে বাক্যালাপ করলেন আলোকচিত্রীদের সঙ্গে।

আর্জেন্টিনা না কি ফ্রান্স? বিশ্বকাপের চূড়ান্ত ফলাফল কী হবে তা নিয়েই উৎকণ্ঠার প্রহর গুনছেন ফুটবল ভক্তরা। সেই ফুটবল জ্বরের মধ্যে দীপিকা যাচ্ছেন ফাইনালে। আলোকচিত্রীদের উন্মাদনা এমনই যে তার সঙ্গে কাতারে চলে যেতে পারলে বেশ হতো। একজন বললেন, ‘মেসির সঙ্গে সেলফি তুলে আমাদের পাঠাবেন ম্যাম!’ সে কথা শুনে মিষ্টি হেসে দীপিকা বললেন, ‘বলছি গিয়ে।’

বিশ্বকাপ ফাইনাল আজ। সেখানে ট্রফি উদ্বোধন করতে আমন্ত্রণ পেয়েছেন দীপিকা। অন্যদিকে, শাহরুখ খানও খেলাভক্ত। জানিয়েছেন, ওয়েনি রুনির সঙ্গে বসে আর্জেন্টিনা আর ফ্রান্সের খেলা দেখবেন তিনি। তার কথায়, ‘মাঠে মেসি আর এমবাপ্পে স্টুডিওতে ওয়েনি রুনি আর আমি। আমাদের সঙ্গে বাড়িতে বসে লাইভ দেখুন আপনারাও।’

আরও পড়ুন:

খেলা সম্পর্কিত আরও
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০ এপ্রিল ২০২৬

ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২১ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও  প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত

০৬ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

৩০ জানুয়ারী ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২৯ জানুয়ারী ২০২৬

ভোলাদর্পণ