ভোলা বুধবার
১২ আগস্ট ২০২৬
২৯ জানুয়ারী ২০২৬

মৃত্যুর আগে অন্তত একবার হলেও মেসিকে জড়িয়ে ধরতে চাই

ডেস্ক রিপোর্ট
577

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২২ | ০৬:১২:১৪ এএম
মৃত্যুর আগে অন্তত একবার হলেও মেসিকে জড়িয়ে ধরতে চাই ফাইল-ফটো

কাতারের লুসাইল স্টেডিয়ামে রবিবার (১৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা। ফাইনালের আগে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আবেগঘন বার্তা পাচ্ছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। এখন পর্যন্ত পাঁচ বিশ্বকাপ খেললেও একবারও তিনি ছুঁতে পারেননি শিরোপা। নিজের শেষ বিশ্বকাপে সেই খরা ঘোচাতে মরিয়া এ তারকা ফুটবলার।

ফাইনালের আগে আর্জেন্টাইন অধিনায়কের প্রথম শিক্ষক মনিকা ডোমিনা ভালোবাসায় মোড়া খোলা চিঠি পাঠিয়েছেন মেসিকে। সেই চিঠিতে মনিকা লিখেছেন— মৃত্যুর আগে অন্তত একবার হলেও মেসিকে জড়িয়ে ধরতে চাই।

মনিকা লিখেছেন— ঈশ্বরকে ধন্যবাদ, তোমার শিক্ষক হতে পেরেছি মেসি। আমার ছাত্র হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। সব সময় একই রকম থাকার জন্য ধন্যবাদ। তুমি খুব সাধারণ, বিনয়ী, অসাধারণ একজন মানুষ। কখনো বদলে যেও না। তোমার জীবনের অংশ হতে পেরে আমি গর্ববোধ করছি।

তিনি আরও লিখেছেন— এত এত বিপর্যয়ের মাঝে আমাদের এতটুকু সুখ দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। তোমার হাসিমুখ দেখাটাই আমার আনন্দ। তুমি তোমার অনুভূতি প্রকাশ করতে পারছ, এটি আমার ভালো লাগে। আমি তোমার শিক্ষক, এটি আমার জন্য স্বপ্নের মতো। এই সম্মানে তোমাকে একবার জড়িয়ে ধরতে চাই। শুভকামনা।

মেসি সফলতার দিক দিয়ে পাহাড়সম উচ্চতায় পৌঁছে গেলেও মনে রেখেছেন ঠিকই মনিকাকে। গত বছর এক সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে স্কুলজীবনের কোনো শিক্ষকের কথা তার মনে আছে কিনা।

মেসি সঙ্গে সঙ্গেই উত্তর দিয়েছিলেন, আমার মনে আছে মনিকা ডোমিনার কথা। তিনি আমার স্কুলের প্রধান শিক্ষক ছিলেন।

আরও পড়ুন:

খেলা সম্পর্কিত আরও
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০ এপ্রিল ২০২৬

ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২১ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও  প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত

০৬ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

৩০ জানুয়ারী ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২৯ জানুয়ারী ২০২৬

ভোলাদর্পণ