র্যাবের জালে ভুয়া পরিচয়ে ২২ বছর চাকরির পর ধরা পড়ল কারারক্ষী তাজুল
ডেস্ক রিপোর্ট
507
প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২৩ | ০৬:০১:৫১ এএম
ফাইল-ফটো
ভুয়া পরিচয় ব্যবহার করে কারারক্ষী পদে চাকরি করার দীর্ঘ ২২ বছর পর র্যাবের জালে ধরা পড়ল তাজুল ইসলাম নামে এক প্রতারক। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) কুমিল্লার ব্রাহ্মণপাড়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গতকাল শুক্রবার (১৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১১ এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
র্যাব জানায়, ২০০১ সালে কুমিল্লা জেলা কারাগারের কারারক্ষী পদে চাকরি হয় হবিগঞ্জের মইনউদ্দিন নামের একজনের। কিন্তু তিনি যোগদান না করায় একই নাম, ঠিকানা ব্যবহার করে তাজুল ইসলাম নামের ব্যক্তি চাকরিতে যোগদান করে। পরবর্তী সময়ে কুমিল্লা জেলা কারাগারসহ সবশেষ সিলেট কেন্দ্রীয় কারাগারে কর্মরত ছিলেন তিনি।
২০২১ সালে ভুয়া পরিচয় ব্যবহার করে চাকরি করছেন মইনউদ্দিন বিষয়টি কারা কতৃপক্ষের নজরে আসলে তদন্ত শুরু হয়। এরপরই ছুটির কথা বলে সিলেট থেকে গা ঢাকা দেন তাজুল। পরে সিলেটের জালালাবাদ থানায় মামলা হলে ছায়াতদন্তে নামে র্যাব।
গত বৃহস্পতিবার কুমিল্লার ব্রাহ্মনপাড়া বাজার থেকে প্রতারক তাজুলকে গ্রেপ্তার করা হয়। এসময় ৩ সেট কারারক্ষী ইউনিফর্ম, ১টি জ্যাকেট, ১ সেট রেইনকোট, ভুয়া জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি-পত্রাদি উদ্ধার করা হয়। গ্রেপ্তার তাজুল কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ শশীদল গ্রামের মৃত কালা মিয়ার ছেলে।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলা সরকারি মহিলা কলেজের ৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায়
১৯ জুন ২০২৬
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা
০২ মে ২০২৬
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
০২ মে ২০২৬
চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা
০২ মে ২০২৬
ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
০২ মে ২০২৬
শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে : ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান
০২ মে ২০২৬
