ভোলা শুক্রবার
১৯ জুন ২০২৬
০২ মে ২০২৬

করোনায় বিশ্বে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৬৩৮

ডেস্ক রিপোর্ট
543

প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২৩ | ০৪:০১:৫১ এএম
করোনায় বিশ্বে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৬৩৮ ফাইল-ফটো

সারা বিশ্বে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ৬৩৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৯ হাজার ৮৬৬ জন। সুস্থ হয়েছেন ২ লাখ ১১ হাজার ৬৭২ জন।

সোমবার (২৩ জানুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এর আগে, রোববার ২৪ ঘণ্টায় ৭৭০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৯ হাজার ২৯৪ জন এবং সুস্থ হয়েছেন ৯৮ হাজার ৯৮৬ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৬৪ হাজার ৪৫০ জন এবং মারা গেছেন ৩২৬ জন।

এছাড়া, ব্রাজিলে মারা গেছেন ৭ জন এবং আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৩ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৭৯ জন এবং মারা গেছেন ৬ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৬২৪ জন এবং মারা গেছেন ২৪ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৭৭ জন। মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৮০ জন এবং মারা গেছেন ৪১ জন।

একইসময়ে, রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৭২৯ জন এবং মারা গেছেন ৪১ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৫ জন এবং মারা গেছেন ৬৭ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ১৮৭ জন এবং মারা গেছেন ২৭ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৩৭ জন এবং মারা গেছেন ৩৭ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ৩৩ লাখ ১৭ হাজার ৭৪৭ জন। এর মধ্যে মারা গেছেন ৬৭ লাখ ৪৬ হাজার ৩৫১ জন। সুস্থ হয়েছেন ৬৪ কোটি ৫১ লাখ ৮৬ হাজার ৬০৬ জন।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলা সরকারি মহিলা কলেজের ৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায়
ভোলা সরকারি মহিলা কলেজের ৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায়

১৯ জুন ২০২৬

ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা

০২ মে ২০২৬

ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত :  দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার

০২ মে ২০২৬

চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা
চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা

০২ মে ২০২৬

ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

০২ মে ২০২৬

শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে :  ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান
শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে : ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান

০২ মে ২০২৬

ভোলাদর্পণ