দেশে প্রথমবারের মতো নিজেদের তৈরি রকেট উৎক্ষেপণ
ডেস্ক রিপোর্ট
686
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২৩ | ০৯:০১:০৪ এএম
ফাইল-ফটো
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ২৬ মার্চ দেশের আকাশে প্রথমবারের মতো নিজেদের তৈরি রকেট উৎক্ষেপণ করা হবে।
বুধবার (১৮ জানুয়ারি) রাজধানী মহাখালীতে বিএএফ শাহীন হলে রকেট্রি ইনোভেশন চ্যালেঞ্জ-২০২২ এর পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
জুনাইদ আহমেদ পলক বলেন, আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে দেশের আকাশে প্রথমবারের মতো উৎক্ষেপণ করা হবে নিজেদের তৈরি রকেট। স্বাধীনতা দিবসে ময়মনসিংহের শিক্ষার্থী নাহিয়ান আল রহমানের তৈরি করা রকেট ওড়ানো হবে।
এবারের প্রতিযোগিতায় ১২৪ জনকে পেছনে ফেলে যৌথভাবে সেরা নির্বাচিত হন নাহিয়ান। পুরস্কার হিসেবে নাহিয়ানের হাতে ৫০ লাখ টাকার চেক তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এছাড়া অপর বিজয়ী জাদুল হককে দেওয়া হয়েছে এক কোটি টাকা।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন, শ্রেষ্ঠ সমবায়ী প্রতিষ্ঠান জিজেইউএস
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় পুলিশের আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন
০৮ নভেম্বর ২০২৬
ভোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন
০৮ নভেম্বর ২০২৬
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের ভোলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
০৫ নভেম্বর ২০২৬
