পাওয়ার-ভলিউম বাটন থাকছে না আইফোনের নতুন সিরিজে
ডেস্ক রিপোর্ট
568
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২৩ | ১১:০১:২৩ এএম
ফাইল-ফটো
আইফোন ১৪ সিরিজ নিয়ে সব উন্মাদনার সমাপ্তি ঘটলো! এবার পরবর্তী প্রজন্মের আইফোন ১৫ সিরিজ নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে। অ্যাপলের নতুন ডিভাইস সম্পর্কে একাধিক তথ্যও অনলাইনে ফাঁস হয়েছে। জানা গেছে, নতুন আইফোন ১৫ প্রো এবং প্রো ম্যাক্স সংস্করণে ভলিউম ও পাওয়ার বাটন নাও থাকতে পারে। যদি সত্যি সত্যিই বাদ পড়ে যায় তাহলে এর বদলে আসতে পারে সলিড-স্টেট টগল ও হ্যাপটিক ফিডব্যাক প্রযুক্তি। এর মাধ্যমেই ভলিউম ও পাওয়ার কন্ট্রোল করতে হবে। জনপ্রিয় অ্যাপল প্রোডাক্ট বিশ্লেষক মিং-চি কুও বলেন, অ্যাপলের আইফোন ১৫ প্রো এবং ১৫ প্রো ম্যাক্সে সলিড-স্টেট পাওয়ার এবং ভলিউম রকার বাটন দেখা যাবে। বর্তমান প্রজন্মের আইফোনে একটি ফিজিক্যাল বাটন রয়েছে। আর এই নতুন সলিড-স্টেট বাটন ডিজাইনটি আইফোন ৭, ৮-এর হোম বাটন ডিজাইনের মতো হবে। এক টুইটে কুও বলেছেন, ব্যবহারকারীকে হাতে স্পর্শ করা বাটন চাপের অনুভূতি দিতে আইফোনের আসন্ন মডেল দুটির ডান ও বামপাশে দুটি ট্যাপটিক ইঞ্জিন যোগ করতে হবে অ্যাপলকে। ফিজিক্যাল পাওয়ার এবং ভলিউম বাটন অপসারণ করা হলে পানি ও ধুলোকণা জমবে না, যার ফলে নতুন আইফোন আরও টেকসই হবে।
আরও পড়ুন:
তথ্য প্রযুক্তি সম্পর্কিত আরও
ভোলায় মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
০২ মে ২০২৬
চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা
০২ মে ২০২৬
দৈনিক আজকের ভোলার ৩৩ বছরে পদার্পণ উপলক্ষে আজ আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী
২৪ এপ্রিল ২০২৬
ভোলা প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
২৪ এপ্রিল ২০২৬
ভোলা প্রেসক্লাবের নতুন কমিটিকে প্রাথমিক শিক্ষক সমিতির ফুলেল শুভেচ্ছা অভিনন্দন
১৪ এপ্রিল ২০২৬
ভোলা প্রেসক্লাব নির্বাচনে বিন প্রতিদ্বন্দ্বীতায় নির্বাহী সদস্য পদে দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য'র পত্রিকার সম্পাদক মোঃ মোতাছিম বিল্লাহ নির্বাচিত হয়েছেন।
১১ এপ্রিল ২০২৬
